ঝোপের আড়ালে গাঁজা চাষ: ১২ ফুটের গাছ উদ্ধার

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় প্রায় ১২ ফুট লম্বা একটি বিশাল গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট শিব মন্দিরের পেছনের একটি ঝোপঝাড় থেকে এই গাছটি উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত পরিচয় কেউ মন্দিরের পেছনের ঝোপের আড়ালে সুকৌশলে গাঁজার গাছটি রোপণ করেছিল। সময়ের সাথে সাথে গাছটি প্রায় ১২ ফুট লম্বা হয়ে বিশাল আকার ধারণ করে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে গাছটি শিকড়সহ উপড়ে থানায় নিয়ে আসে।

পুলিশের বক্তব্য

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক ১২ ফুট লম্বা একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এর সাথে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।”

উদ্ধারকৃত গাছটি বর্তমানে থানায় রাখা হয়েছে। কে বা কারা এই অবৈধ চাষের সাথে জড়িত, তা শনাক্ত করতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *