জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; মাদক ও ছিনতাই রোধে কঠোর বার্তা

স্টাফ রিপোর্টার, শেরপুর

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মার্চ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় জেলার সার্বিক পরিস্থিতি ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ নির্দেশনা

সভায় উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ১৪৩ শেরপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রাশেদুল ইসলাম রাশেদ এবং ১৪৪ শেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সভার শুরুতে সভাপতি মহোদয় সংসদ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ঈদে ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনা

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠু রাখা এবং মাদক নির্মূলে সমন্বিত উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও ভূমি-সংক্রান্ত অপরাধ প্রতিরোধ এবং জেলার সার্বিক নিরাপত্তা সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন

ছিনতাই ও চোরাচালান রোধে আলোচনা

সভায় সীমান্তে চোরাচালান বন্ধ এবং বিশেষ করে চরপক্ষীমারী ইউনিয়নের পোড়ার দোকান থেকে ব্যাঙের মোড় পর্যন্ত এলাকায় রাতে চুরি ও ছিনতাই প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সকলের সহযোগিতায় সাধারণ মানুষের একটি সুন্দর ও নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন আলোচকরা।

উপস্থিত কর্মকর্তাবৃন্দ

সভায় উপস্থিত ছিলেন:

  • শেরপুরের পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম ও সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ শাহীন।
  • স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ।
  • ৫৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিনিধি ক্যাপ্টেন ইকরাম ও জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান।
  • জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *