জুলাই সনদে সই করল ২৫ দল, কারা ছিল অনুষ্ঠানে?

জুলাই জাতীয় সনদ ২০২৫–এ স্বাক্ষরের পর সনদের কপি তুলে ধরেন রাজনৈতিক দলগুলোর নেতারা। আজ শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং।
নিজস্ব প্রতিবেদক ঢাকা।
রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের ৮৪টি প্রস্তাব নিয়ে তৈরি হওয়া ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
আজ শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় ঐকমত্য কমিশন আয়োজিত এক অনুষ্ঠানে এই সনদ সই হয়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য ও অন্যান্য অতিথিরা অংশ নেন।
যে ২৫টি দল জুলাই সনদে সই করেছে
প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর তথ্য অনুযায়ী, যেসব দলের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:
- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি): মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
- বাংলাদেশ জামায়াতে ইসলামী: কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
- লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি): মহাসচিব রেদোয়ান আহমেদ ও প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশির।
- খেলাফত মজলিস: আমির মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব আহমদ আবদুল কাদের।
- রাষ্ট্র সংস্কার আন্দোলন: প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম ও মিডিয়া সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন।
- আমার বাংলাদেশ পাটি (এবি পার্টি): চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।
- নাগরিক ঐক্য: সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার।
- জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি: সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও সিনিয়র সহসভাপতি তানিয়া রব।
- গণসংহতি আন্দোলন: প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।
- গণ অধিকার পরিষদ (জিওপি): সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।
- বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি: সাধারণ সম্পাদক সাইফুল হক ও রাজনৈতিক পরিষদ সদস্য বহ্নিশিখা জামালী।
- জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম): চেয়ারম্যান ববি হাজ্জাজ ও মহাসচিব মোমিনুল আমিন।
- বাংলাদেশ খেলাফত মজলিস: সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
- জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান।
উল্লেখ্য, এই অনুষ্ঠানে বাম ধারার চারটি দল এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নেয়নি।
