জুলাই সনদ: ‘কাবিন করেছেন, সংসার করুন’–বিএনপিকে এনসিপি নেতা

এনসিপির পথসভায় হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার লাকসাম সদরের বাইপাস এলাকায়ছবি: 

প্রতিনিধি : কুমিল্লা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জুলাই সনদে স্বাক্ষর করার পর এর মৌলিক বিষয়ের বিপক্ষে অবস্থান নেওয়ায় বিএনপির উদ্দেশে কড়া মন্তব্য করেছেন। তিনি বলেন, একটি দল জুলাই সনদে স্বাক্ষর করে, আজ আবার সেই স্বাক্ষরের বিপক্ষেই অবস্থান নিয়েছে।

​বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার লাকসাম সদরের বাইপাস এলাকায় এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

বিএনপিকে এনসিপির বার্তা

​জুলাই সনদে স্বাক্ষর ও পরবর্তী অবস্থান নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন:

​”তাহলে আমরা বলব বিয়েই যেহেতু করবেন না, তাহলে কাবিননামায় স্বাক্ষর কেন করলেন? সংসার যদি না–ই করবা, তাহলে কবুল কেন বললা। কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু স্বাক্ষরও করেছেন, আপনাদের সংসারও করতে হবে।

​তিনি আরও বলেন, সংসার যদি না করতে চায়, তবে জনগণের সামনে এসে বলতে হবে, ‘আমরা ডিভোর্স দিতে চাই’। জনগণের সামনে তাদের মুখোশ উন্মোচন করতে হবে।

সংস্কারের বিপক্ষে অবস্থানকারীদের হুঁশিয়ারি

​হাসনাত আবদুল্লাহ বলেন, যারা জাতীয় স্বার্থের বিরুদ্ধে ‘না’–এর পক্ষে অবস্থান নিয়েছে, তারাই আবার তাদের বিরুদ্ধে দাঁড়াবে, কথা বলার অধিকার কেড়ে নেবে এবং ভোটের অধিকারের বিপক্ষে অবস্থান নেবে।

​তিনি জাতিকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, “এ সংস্কারের বিপক্ষে যারা ‘না’–এর অবস্থান নিয়েছে, তাদের আপনারা চিহ্নিত করে রাখুন। তারাই আবার তত্ত্বাবধায়কের বিপক্ষে ও আপনার ভোট এবং মৌলিক অধিকারের বিপক্ষেই অবস্থান নেবে।”

​পথসভার আগে হাসনাত আবদুল্লাহ কুমিল্লার লাকসাম উপজেলা এনসিপির কার্যালয় উদ্বোধন করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *