খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সেনবাগে বিএনপি’র মিলাদ ও দোয়া অনুষ্ঠান

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করেছে সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ আসর সেনবাগ উপজেলার ছিলোনীয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উপস্থিত অতিথি ও নেতৃবৃন্দ

দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, লায়ন্স ক্লাব অব সেনবাগ সেন্ট্রাল-এর প্রেসিডেন্ট লায়ন্স সৈয়দ হারুন এমজেএফ

এ সময় অন্যান্যের মধ্যে সেনবাগ উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারীর, উপজেলার অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন সাধন, ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আবু ইউসুফ মজুমদার, ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হোসেন শহীদ সরওয়ার্দীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত সকলে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *