মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় (সিসিইউ) চিকিৎসাধীন আছেন। তার রোগমুক্তির জন্য দেশজুড়ে দোয়া চলছে। তার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন নোয়াখালী-৫ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলাম’র উদ্যোগে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
আজ শনিবার (২৯ নভেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলার মেট্রো হোমস্ টাওয়ারে বাদ আসর এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মাহফিল পরিচালনা করেন বসুরহাট কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মাকছুদের রহমান।
উপস্থিত নেতৃবৃন্দ ও খালেদা জিয়ার স্বাস্থ্য আপডেট
এ সময়ে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নূরুল আলম শিকদার, বিএনপি নেতা আফতাব আহমেদ বাচ্চু, জাহাঙ্গীর আলম, একরামুল হক মিলন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্যাহ আল মামুন, মমিনুল হক, নুরনবী (কাউন্সিলর), ছালা উদ্দীন, মেহেদী হাসান টিপু, রাফেল, হায়দার, আজমীর, ছালা উদ্দীন সুমন, শাহীনসহ বিভিন্ন ইউনিয়ন এর নেতৃবৃন্দ।
গত রোববার রাত ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞরা সিসিইউতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানা যায়।
