কোম্পানীগঞ্জে দুই সন্তানের সম্পত্তির দ্বন্দ্বে মায়ের দাফন অসম্পন্ন

মোহাম্মদ উল্যা
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ১নং সিরাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শাহজাদপুর গ্রামে (শাহজাদপুর স্কুলের পাশে এ্যানুমিয়ার বাড়ি) এক হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়েছে। মৃত্যুর ২৪ ঘণ্টা অতিক্রান্ত হলেও এক বৃদ্ধা মায়ের দাফন সম্পন্ন করা যায়নি, কারণ তার সন্তানদের মধ্যে সম্পত্তির বিরোধ।
একাধিক সূত্রে জানা যায় যে, মা মারা যাওয়ার পূর্বে তার দুই সন্তানের মধ্যে কনিষ্ঠ সন্তানের নামে ২২ শতাংশ সম্পত্তি বেশি দেয়ার অভিযোগে জৈষ্ঠ্য সন্তান সম্পত্তির সমান ভাগ না পাওয়ার আশঙ্কায় দাফনে বাধা সৃষ্টি করে। ফলে মৃতদেহ ২৪ ঘন্টা পরও দাফন করা সম্ভব হয়নি, যা স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।
স্থানীয়রা জানান, বিষয়টি একেবারেই অমানবিক,অনৈতিক, অসামাজিক, কাণ্ডজ্ঞানহীন ও বিধিবহির্ভূত। যাহা সমাজে বিরল ও অনাকাঙ্ক্ষিত । কেউ মারা গেলে সবকিছুর ঊর্ধ্বে উঠে তাকে সম্মান জানানোই ধর্মীয় ও মানবিক দায়িত্ব। অথচ এখানে পারিবারিক কলহ সেই মানবিকতাকেই প্রশ্নবিদ্ধ করেছে দুই সন্তানই।
