কোম্পানীগঞ্জে অবৈধ ড্রামট্রাকের বিরুদ্ধে অভিযান; ৫ জনের অর্থদণ্ড ও ৪ জনের কারাদণ্ড

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ও ওভারলোড ড্রামট্রাকের বিরুদ্ধে বড় ধরণের অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে ৯ জন চালককে বিভিন্ন মেয়াদে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে কারাদণ্ড ও জরিমানার বিস্তারিত

উপজেলার পরিষদ এলাকা ও করালিয়া বাইপাসে অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়:

  • বালুবাহী ড্রামট্রাক ও লাইসেন্সবিহীন গাড়ি চালানোর দায়ে চালক মহি উদ্দীন, নূর হোসেন, ইছমাইল হোসেন ও সাজুকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
  • ড্রাইভিং লাইসেন্স না থাকায় মাইন উদ্দীনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
  • জরিমানা পরিশোধ না করায় এমদাদুল হক, দেলোয়ার হোসেন, রূপম ও সাকিব—এই ৪ জন চালককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আরও পড়ুন

জনদুর্ভোগ ও পরিবেশ দূষণ

স্থানীয় বাসিন্দারা জানান, অতিরিক্ত ওজনের ড্রামট্রাক চলাচলের ফলে সড়কের কালভার্ট ও রাস্তা দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া ট্রাকের বেপরোয়া গতি এবং ডালি (ঢাকনা) না থাকায় বাতাসে বালু উড়ে গিয়ে পরিবেশ দূষণ ও সাধারণ মানুষের শ্বাসকষ্টসহ চোখের সমস্যা তৈরি করছে। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।

অভিযান অব্যাহত থাকবে: এসিল্যান্ড

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম বলেন, “সড়ক পরিবহন আইন এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্যকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। সড়কে শৃঙ্খলা না ফেরা পর্যন্ত এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *