কার্গো ভিলেজে আগুন নাশকতা কি না, তদন্তের দাবি জাপার

আনিসুল ইসলাম মাহমুদ ও এ বি এম রুহুল আমিন হাওলাদারফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক ঢাকা।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় পার্টির (একাংশ)। দলটির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, আগুনের ঘটনা কোনো পরিকল্পিত নাশকতার অংশ কি না, তা সরকারকে তদন্ত করে বের করতে হবে।

​শনিবার রাতে এক যৌথ বিবৃতিতে জাতীয় পার্টির নেতারা এই দাবি জানান।

জাপা নেতাদের দাবি ও উদ্বেগ

  • নাশকতার তদন্ত: নেতারা বলেন, যদি নাশকতা হয়ে থাকে, তাহলে যাঁরা এ ধরনের দেশদ্রোহী কাজের সঙ্গে যুক্ত, তাঁরা যে মতেরই হোক না কেন, তাঁদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
  • উদ্বেগ: তাঁরা সাম্প্রতিক সময়ে ঢাকার রূপনগর ও চট্টগ্রাম ইপিজেডের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো অতি গুরুত্বপূর্ণ স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
  • ক্ষতিপূরণ: বিবৃতিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
  • ব্যবস্থাপনা: তাঁরা কার্গো ভিলেজে পণ্য রাখার অপব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন এবং ভবিষ্যতে সুষ্ঠু ব্যবস্থাপনার ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *