এশিয়া কাপবাংলাদেশকে হারানোর স্মৃতি মনে করালেন হংকংয়ের ক্রিকেটার

হংকং দলের ক্রিকেটার নিজাকাত খাননিজাকাত খানের ইনস্টাগ্রাম হ্যান্ডল

ক্রীড়া প্রতিবেদক

আবুধাবি থেকে

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯: ১৯

মাঠজুড়ে এদিক–ওদিক ধুলা উড়ছে। কোথাও নতুন করে ব্যানার বসছে, কোথাও সম্প্রচারকদের শেষ মুহূর্তের প্রস্তুতির ব্যস্ততা। বাংলাদেশ দলের ক্রিকেটাররা অনুশীলনে এলেও তাঁদের সময় কেটেছে জিমে। আবুধাবির শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে যতটুকু ব্যাট–বলের ব্যস্ততা হংকংয়েরই।

তাঁদের ঘিরে সংবাদমাধ্যমের আগ্রহ তেমন থাকার কথা নয়। আজ আফগানিস্তানের বিপক্ষে তাঁদের ম্যাচ দিয়েই পর্দা উঠছে এবারের এশিয়া কাপের। কিন্তু এর আগে কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও করেনি হংকং দল। বাংলাদেশ থেকে আসা সাংবাদিকদের অনুরোধে শেষ পর্যন্ত কথা বলেন হংকংয়ের নিজাকাত খান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *