ঋতু আক্তারের হত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ঋতু হত্যার বিচারের দাবিতে ময়মনসিংহ নগরীর জেলা প্রশাসকের কার্যালয়, বিভাগীয় কমিশনার কার্যালয় ও প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী।ছবি

স্টাফ রিপোর্টার :

ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন গোপালপুর গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক এর কন্যা ২সন্তানের জননী ঋতু আক্তার (২৮) কে ২৬-০৯-২৫ইং তারিখে কোতোয়ালী থানাধীন চরঈশ্বরদিয়া ইউনিয়নের চরবড়বিলা (নিলের কুঠি) গ্রামের বাসিন্দা স্বামী মোঃ সারোয়ার হোসেন ও জ্যাঁ সুমী আক্তারের পরকীয়ার জের ধরে এবং যৌতুকের দাবীতে শারিরীক নির্যাতনের মাধ্যমে পরিকল্পিত ভাবে হত্যা করার প্রতিবাদে ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ময়মনসিংহ নগরীর জেলা প্রশাসকের কার্যালয়, বিভাগীয় কমিশনার কার্যালয় ও প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধনে ঋতু হত্যার অভিযুক্ত আসামীদের ফাঁসির দাবি জানানো হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *