উৎপল শুভ্রর লেখাএশিয়া কাপ বাংলাদেশের কাছে ভিন্ন এক অনুভবের নাম

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮: ৪০
এশিয়া কাপের প্রথম আসরটা সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সময় কেই-বা ভেবেছিল, ঘুরেফিরে বারবার এই মরুর দেশে ফিরে যাবে এই টুর্নামেন্ট। এবার পঞ্চমবারের মতো এশিয়া কাপ ক্রিকেটের আয়োজক সংযুক্ত আরব আমিরাত। অনেক দিনই আন্তর্জাতিক ভেন্যু, আরও নির্দিষ্ট করে বললে ‘নিরপেক্ষ ভেন্যু’ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট মানচিত্রে জায়গা করে নিয়েছে আমিরাতের তিন মাঠ—শারজা, দুবাই ও আবুধাবি। কিন্তু ১৯৮৪ সালে প্রথম এশিয়া কাপ আয়োজনের সময় তো ঘটনা তা নয়। শারজা-দুবাই বললে মনশ্চক্ষে তখন সবাই ধু ধু মরুভূমি দেখেন। সেই সময়ে শারজায় প্রথম এশিয়া কাপ আয়োজনের রহস্যটা তাহলে কী?
