প্রযুক্তি ডেস্ক

তরুণ প্রজন্মের জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশের বাজারে তাদের নতুন ‘সি-সিরিজ’ স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে। ‘অল-রাউন্ড ইউজেবিলিটি’ বা বহুমুখী ব্যবহার নিশ্চিতে দীর্ঘমেয়াদী পাওয়ার, উন্নত ডিউরেবিলিটি এবং নির্ভরযোগ্য পারফরম্যান্সের সমন্বয়ে এই নতুন ডিভাইসটি বাজারে আনা হচ্ছে।
আইপি৬৯-প্রো রেটিং ও ব্যাটারি লাইফ
প্রযুক্তি অঙ্গনে গুঞ্জন রয়েছে, দীর্ঘস্থায়ী পাওয়ার নিশ্চিত করতে আসন্ন এই সি-সিরিজ স্মার্টফোনে সুবিশাল ব্যাটারির পাশাপাশি অনন্য ‘ওয়াটার অ্যান্ড ড্রপ রেজিজট্যান্স’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
বিশেষ করে বাংলাদেশের বৃষ্টিভেজা আবহাওয়া কিংবা দুর্ঘটনাবশত পানিতে পড়ে যাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে ডিভাইসটিতে আইপি৬৯-প্রো (IP69-Pro) ওয়াটারপ্রুফ রেটিং থাকার কথা রয়েছে। এর ফলে সারাদিন পড়াশোনা, গেমিং, যোগাযোগ কিংবা বিনোদনের পর ফোনটি সচল থাকবে।
৭ বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি
ব্যবহারকারীদের সর্বোচ্চ দীর্ঘস্থায়িত্ব দিতে ডিভাইসটিতে ৭ বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি নিশ্চিতের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। উদাহারণস্বরূপ বলা যায়, পুরো হ্যারি পটার সিনেমা সিরিজ একটানা দেখার পরও ফোনটিতে সারাদিনের বাকি কাজ অনায়াসে চালিয়ে নেওয়ার মতো যথেষ্ট চার্জ অবশিষ্ট থাকবে।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং তরুণদের দ্রুত পরিবর্তনশীল জীবনযাত্রার কথা মাথায় রেখে তৈরি করা রিয়েলমির নতুন এই সি-সিরিজ ডিভাইসটি দৈনন্দিন ব্যবহারের জন্য একটি টেকসই সঙ্গী হতে যাচ্ছে। খুব শীঘ্রই এই নতুন স্মার্টফোনের অফিসিয়াল উন্মোচন ও বিস্তারিত ফিচার জানা যাবে।