দখল ও আবর্জনার স্তূপে ঝিনাইগাতীর ঐতিহ্যবাহী মহারশি নদী বিলুপ্তির পথে

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার উপর দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী মহারশি নদী এখন অস্তিত্ব সংকটে। নাব্যতা হারিয়ে ফেলা নদীটি বর্তমানে দখল ও আবর্জনার স্তূপে পরিণত হওয়ায় বিলীন হতে বসেছে। এর ভয়াবহ ফলস্বরূপ, বিগত তিন বছর ধরে বর্ষা মৌসুমে স্থানীয় মানুষের ভিটেমাটি গ্রাস করে নিচ্ছে রাক্ষসী বন্যা। এক সময় এই মহারশি নদীর স্রোতের পানিতে নৌকা … Read more

হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যে শ্রীবরদীতে বিশ্ব হাত ধোওয়া দিবস পালিত

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি “হাত ধোওয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের শ্রীবরদী উপজেলায় বিশ্ব হাত ধোওয়া দিবস পালিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) হাসিব -উল- আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা … Read more

গৌরীপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: র‌্যালি ও সচেতনতা সভা অনুষ্ঠিত

“হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যে স্বাস্থ্য সুরক্ষার বার্তা রায়হান উদ্দিন সরকার বিশেষ প্রতিনিধি ময়মনসিংহের গৌরীপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “হাত ধোয়ার নায়ক হোন” (Be a Hand Washing Hero)। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা চত্বরে দিবসটির … Read more

নানা অজুহাতে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা জামায়াতের: প্রিন্স

স্টাফ রিপোর্টার ময়মনসিংহ বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স মন্তব্য করেছেন যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিয়ত নানা অজুহাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ফন্দিফিকির করছে। তিনি জামায়াতের আচরণকে ‘শিশুসুলভ, উদ্দেশ্যপ্রণোদিত এবং দুরভিসন্ধিমূলক’ আখ্যা দিয়ে বলেন, পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব), গণভোট ও জুলাই সনদ নিয়ে তারা আসন্ন সংসদ নির্বাচনকে বিলম্বিত বা অনিশ্চিত করার অপতৎপরতা চালাচ্ছে। বুধবার (১৫ অক্টোবর) … Read more

রহস্যজনক মৃত্যু বারমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের

শরীরে কাটার চিহ্ন, ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু; সুষ্ঠু তদন্তের দাবি দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বারমারী উচ্চ বিদ্যালয়ের জনপ্রিয় প্রধান শিক্ষক চন্দন দাস (রাখাল) (৫৭) পাঁচ দিন নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে (সিবিএমসি) মৃত্যুবরণ করেন। প্রধান শিক্ষকের এই মৃত্যুতে রহস্য … Read more

ইটনায় ৪৮ হাজারেরও বেশি শিশু-কিশোরকে টাইফয়েড টিকার লক্ষ্যমাত্রা

আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে টিকাদান, নিবন্ধনে ব্যাপক সাড়া ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলায় টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় ৪৮ হাজার ৮৬০ জন শিশু-কিশোরকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ১২ অক্টোবর থেকে এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ১৩ নভেম্বর পর্যন্ত তা অব্যাহত থাকবে। ইটনা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার … Read more

এসডিজি বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্বের তাগিদ বিভাগীয় কমিশনারের

‘কাউকে পিছনে ফেলে নয়, সবাইকে সমতার কাতারে নিয়ে আসতে হবে’ স্টাফ রিপোর্টার ময়মনসিংহ টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)-২০৩০ বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। তিনি বলেছেন, “কাউকে পিছনে ফেলে নয়, সবাইকে সমতার কাতারে নিয়ে আসার লক্ষ্যেই এসডিজি প্রণয়ন করা হয়েছে।” মঙ্গলবার (১৪ অক্টোবর) বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত টেকসই উন্নয়ন … Read more

যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন’ প্রতিপাদ্যে র‍্যালি ও আলোচনা সভা স্টাফ রিপোর্টার বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও অনুদান বিতরণের মধ্য দিয়ে বুধবার (১৫ অক্টোবর) ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন’। এদিন সকালে ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি … Read more

ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে শুরু হলো উপ-অঞ্চলভিত্তিক প্রতিযোগিতা স্টাফ রিপোর্টার ময়মনসিংহ বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপ-অঞ্চল ময়মনসিংহের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে। আজ সকালে জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ … Read more

“জনগণ পিআর বুঝে না, এটি নির্বাচন বানচালের ষড়যন্ত্র”: ওয়াহাব

আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জবাব দিতে প্রস্তুত জনগণ, ৩১ দফা মুক্তির সনদ মো: আমান উল্লাহ আকন্দ ময়মনসিংহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, দেশের জনগণ পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি বুঝে না। কিন্তু গুটি কয়েক রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করে কর্মসূচি ঘোষণার নামে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তিনি … Read more

যুগোপযোগী আবাসন নীতিমালা বাস্তবায়ন করা হবে: হান্নান খান

তারেক রহমানের ৩১ দফা নিয়ে ময়মনসিংহ নগরীতে ৮ মাস ধরে প্রচারণা স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান খান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার মধ্যে উল্লিখিত যুগোপযোগী, পরিকল্পিত, পরিবেশবান্ধব আবাসন এবং নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। তিনি গত সোমবার (১৩ অক্টোবর) … Read more

জুলাই সনদ ও ৫ দফা দাবিতে ময়মনসিংহে জামায়াতের মানববন্ধন

“জনস্বার্থবিরোধী প্রস্তাব এলে প্রত্যাখ্যান করা হবে”: মাওলানা কামরুল আহসান এমরুল স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে মহানগর ও জেলার বিভিন্ন থানা শাখার নেতা-কর্মীরা অংশগ্রহণ … Read more