খালিয়াজুড়িতে ৪৯% শিক্ষার্থীর উপস্থিতিতে ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি দীর্ঘ বিরতির পর সারাদেশের ন্যায় নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় আনন্দমুখর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫। আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা সদরের দুইটি কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়। পরীক্ষার্থী ও উপস্থিতির পরিসংখ্যান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, খালিয়াজুড়ি উপজেলার ৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের … Read more

দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন এমপি ফখরুল ইসলাম

মোহাম্মাদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম। বিজ্ঞানভিত্তিক শিক্ষার ওপর গুরুত্বারোপ প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য … Read more

শাহ্ বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাহ্ বাজার উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই বিদায় সংবর্ধনা, আলোচনা সভা ও পরীক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের বিবরণ ও অতিথিবৃন্দ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি রোস্তম … Read more

স্টুডেন্ট কেয়ার হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

আনিছুর রহমান আইয়ুব, জামালপুর প্রতিনিধি “জয় পরাজয় বড় কথা নয়, অংশগ্রহণই বড় কথা”—এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার বালিজুড়ী স্টুডেন্ট কেয়ার হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের বিবরণ ও সভাপতিত্ব বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা চত্বরের মাল্টিপারপাস অডিটরিয়াম হল রুমে এই বর্ণাঢ্য … Read more

নোবিপ্রবিতে অসদুপায়ে পরীক্ষা: তিন শিক্ষার্থী বহিষ্কার

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-এর বিভিন্ন শিক্ষাবর্ষের টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন শিক্ষার্থীকে ভিন্ন ভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা নিশ্চিত করা হয়। বহিষ্কৃতদের তথ্য ও শাস্তির মেয়াদ বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে দুই শিক্ষার্থীকে এক বছর এবং একজনকে … Read more

কে,সি পাইলট স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌর এলাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঘোড়াঘাট কৈলাশ চন্দ্র (কে,সি) পাইলট স্কুল অ্যান্ড কলেজে জাঁকজমকপূর্ণ আয়োজনে নবীন বরণ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় প্রতিষ্ঠানের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান ও সভাপতিত্ব অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিছুর রহমানের সভাপতিত্বে … Read more

খাতা মূল্যায়নে অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি নিশ্চিতের নির্দেশ: শিক্ষামন্ত্রী

রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ: আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে সম্পূর্ণ নকলমুক্ত, স্বচ্ছ এবং সুশৃঙ্খল পরিবেশে আয়োজন করার ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। একই সঙ্গে খাতা মূল্যায়ন প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ময়মনসিংহ … Read more

নোবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীর উপস্থিতি ও পরিদর্শন বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘বি’ ইউনিটে মোট … Read more

বিদ্যালয়ে তালা: গাছতলায় চলছে ক্লাস, প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একটি বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। দীর্ঘ এক মাস ধরে বিদ্যালয়টি তালাবদ্ধ থাকায় শিক্ষার্থীরা গাছতলায় ও মানুষের বাড়িতে ক্লাস করতে বাধ্য হচ্ছে। ঘটনার বিবরণ বুধবার (১ এপ্রিল) দুপুর ১টার দিকে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ী ফ্রেন্ডশিপ … Read more

রাষ্ট্রীয় পরীক্ষায় জালিয়াতি, বিনা NOC তে বিদেশ ভ্রমণ, সুস্থ রোগীর অন্ত্র চুরি! কর্তৃপক্ষ নির্বিকার!

শেখ মেহেদী হাসান নাদিম ‘কষ্ট পাবেন’ তাই চোখ- কান বন্ধ করে আছেন প্রতিষ্ঠাতারা সিবিএমসিবি-এর আজকের এই চরম সংকটাপন্ন অবস্থা এবং কসাইখানায় পরিণত হওয়ার পেছনে গভর্নিং বডির চেয়ারম্যান ডা. মান্নান সাহেব এবং মেম্বার সেক্রেটারি মাহফুজ সাহেবের কোনোই হাত নেই— অন্তত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র এমনটাই নিশ্চিত করেছেন! যদি তারা জড়িত না-ই থাকেন, তবে চোখের সামনে … Read more

টাকার অভাবে বন্ধ হচ্ছিল পড়াশোনা; ৪ শিক্ষার্থীর ফরম ফিলাপের দায়িত্ব নিল ছাত্রশিবির

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর সেনবাগে টাকার অভাবে ফরম ফিলাপ করতে না পারা চারজন মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (৩ মার্চ) সকালে সেনবাগ উপজেলার সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের ওই চার শিক্ষার্থীর সরকারি পরীক্ষার ফরম পূরণের যাবতীয় ব্যয়ভার বহন করে সংগঠনটির সেনবাগ দক্ষিণ শাখা। স্বপ্ন পূরণে ছাত্রশিবিরের হাত আর্থিক সংকটের কারণে সুলতান … Read more

জাল সনদে শিক্ষক নিয়োগ: ৯০ কোটি টাকা ফেরতের সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ের

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় ধরনের আর্থিক অনিয়ম ও জাল জালিয়াতির তথ্য প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। জাল সনদে চাকরি, ভুয়া নিয়োগ এবং অর্থ আত্মসাতের দায়ে প্রায় ৯০ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার সুপারিশ করা হয়েছে। অনিয়মের খতিয়ান ও বিশাল অংকের সুপারিশ অধিদপ্তরের পরিচালক প্রফেসর এম. … Read more