বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোল: মেসি ভাঙতে পারেননি, রোনালদো কি পারবেন

মেসি ও রোনালদোগ্রাফিকস:  খেলা ডেস্ক প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ৪০ বিশ্ব ফুটবলের ছোট–বড় অসংখ্য রেকর্ড নিজেদের নামে করে নিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারের শেষ পর্বে এসেও দুই কিংবদন্তি নিয়মিতই ভাঙছেন বিভিন্ন রেকর্ড। তবে বিশ্বকাপ বাছাইয়ে একটি রেকর্ড এখনো দুজনের অধরা। রোনালদোর রেকর্ডটি ভাঙার সুযোগ থাকলেও মেসির অবশ্য সে সম্ভাবনা শেষ হয়ে গেছে। … Read more

খেলাপি ঋণে এশিয়ায় শীর্ষে এখন বাংলাদেশ

ঋণ খেলাপিপ্রতীকী ছবি নিজস্ব প্রতিবেদক ঢাকা প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৩০ গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংক খাতের লুকানো খেলাপি ঋণ বের হয়ে আসছে। আবার আওয়ামী লীগ নেতা ও তাঁদের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের ঋণও খেলাপি হয়ে যাচ্ছে। তাতে বাংলাদেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ এক বছরের ব্যবধানে ১২ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশ … Read more

চট্টগ্রামে জুলুসে পদদলন‘মানুষের পায়ের নিচে পড়ে মরার অবস্থা, মনে হইছিল আর বাঁচব না’

আজ দুপুরে নগরের মুরাদপুরে জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। মাহফুজসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। এর মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আহাজারি করছেন জুলুসে পদদলিত হয়ে মারা যাওয়া কিশোর সাইফুল ইসলামের স্বজনেরা। আজ বেলা আড়াইটার দিকে তোলাছবি: ফাহিম … Read more

আত্মহত্যা নাকি হত্যা? সালমান শাহর মৃত্যুর জট আজও অমীমাংসিত

কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন ক্ষণজন্মা নায়ক সালমান শাহকোলাজ মাসুম অপু ঢাকা আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ২০  মাত্র চার বছরের ক্যারিয়ারেই বদলে দিয়েছিলেন ঢাকাই সিনেমার চিত্র। কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে বিদায় নেন তিনি। মৃত্যুর ২৯ বছর পার হলেও প্রশ্ন … Read more

নিন্দা জানানোয় বিএনপির প্রতি কৃতজ্ঞতা আনিসুলের, বললেন দমন–পীড়নে জাতীয় পার্টি দমে যাবে না

আনিসুল ইসলাম মাহমুদফাইল। নিজস্ব প্রতিবেদক ,ঢাকা প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ১১ রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের (জি এম কাদের বিরোধী অংশ) চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, জাতীয় পার্টির কার্যালয়ে বারবার হামলা ও অগ্নিসংযোগ করা কেবল একটি রাজনৈতিক দলের ওপর আক্রমণ … Read more

নির্বাচন সামনে রেখে আরও অনেক কিছু দেখতে পাবেন: মির্জা আব্বাস

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসছবি: নিজস্ব প্রতিবেদক ঢাকা প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৫৮ নির্বাচনকে বানচাল করতে মাজারে হামলাসহ চলমান ঘটনাগুলো ঘটানো হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু … Read more

ট্রাম্পের ‘সন্ধির প্রস্তাব’, পুরোপুরি প্রতিদান দেবেন মোদি

ট্রাম্পের ‘সন্ধির প্রস্তাব’, পুরোপুরি প্রতিদান দেবেন মোদি প্রতিনিধি নয়াদিল্লি আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৫৯  সম্পর্কটা ঠিক কেমন—সেই জল্পনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ বার্তা ইতিবাচক বলে মনে করছে ভারত। তাই এই প্রথম ট্রাম্পের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া পাওয়া গেল। আজ শনিবার সকালে মোদি ‘এক্স’ মারফত বললেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের অনুভূতি ও আমাদের সম্পর্ক … Read more

পুতিন ও সির গোপন কথোপকথনের ভিডিও সরিয়ে ফেলেছে রয়টার্স, কারণ কী

ভ্লাদিমির পুতিন, সি চিন পিং ও কিম জং–উনফাইল ছবি: এএফপি আল–জাজিরা প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৩৯ মানবদেহে অঙ্গ প্রতিস্থাপন ও ১৫০ বছর পর্যন্ত বাঁচার সম্ভাবনা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে আলাপচারিতার ভিডিওটি সরিয়ে ফেলেছে বার্তা সংস্থা রয়টার্স। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কর্তৃপক্ষ ওই ভিডিও ব্যবহারের আইনি অনুমতি প্রত্যাহার … Read more

২০ শ্রমিক মিলেই ট্রেড ইউনিয়ন, শিল্পকারখানায় বিশৃঙ্খলার শঙ্কা

তৈরি পোশাকশিল্প খাতছবি: শুভংকর কর্মকার ঢাকা প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯: ০০ শ্রম আইন সংশোধন করে কারখানায় ট্রেড ইউনিয়ন আরও সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার। বিদ্যমান শ্রম আইন অনুযায়ী, কোনো কারখানায় ট্রেড ইউনিয়ন করতে ২০ শতাংশ শ্রমিকের সম্মতি লাগে। সংশোধিত আইনে ‘শতাংশ’ আর থাকছে না। ন্যূনতম ২০ জন শ্রমিকের সায় থাকলেই ট্রেড ইউনিয়ন করা যাবে, … Read more

লিংকডইনের আদলে পেশাজীবীদের জন্য নতুন মাধ্যম চালু করছে ওপেনএআই

প্রতিষ্ঠান ও চাকরিপ্রার্থীদের সরাসরি যোগাযোগের সুযোগ দিতে নতুন মাধ্যম চালু করছে ওপেনএআইরয়টার্স প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ১৭ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–নির্ভর নতুন মাধ্যম চালুর ঘোষণা দিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। ‘ওপেনএআই জবস প্ল্যাটফর্ম’ নামের মাধ্যমটির মাধ্যমে প্রতিষ্ঠান ও চাকরিপ্রার্থীরা সরাসরি অনলাইনে যোগাযোগ করতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। পেশাজীবীদের জনপ্রিয় নেটওয়ার্কিং মাধ্যম লিংকডইনের আদলে … Read more

উগান্ডার কাছে বাংলাদেশ, একটু দূরে আফগানিস্তান

আরব আমিরাতের বিপক্ষে জিতেছে আফগানিস্তান। কাল শারজায়আমিরাত ক্রিকেট বোর্ড খেলা ডেস্ক প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ২০ শারজায় গতকাল ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে ১৭ রান দরকার ছিল আরব আমিরাতের। আফগান পেসার ফরিদ আহমেদ শেষ ওভারে ১২ রানে ১ উইকেট নিয়ে দলের ৪ রানের জয় নিশ্চিত করেন। আগে ব্যাটিং করে ৪ উইকেটে … Read more

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে দুজন নিহত, আহত ৬

মানুষের ভিড়ের মধ্যে খুলে যাওয়া জুতা সড়কে পড়ে রয়েছে। আজ দুপুরে নগরের মুরাদপুরে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৫৫ ​চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসের মিছিলে পদদলিত হয়ে দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আজ শনিবার দুপুর ১২টার দিকে … Read more