উলিপুরে ‘ফাইট আনটিল লাইট’-এর ফুল শিক্ষাবৃত্তি প্রদান, ৪৯ শিক্ষার্থীর মাঝে সনদ ও নগদ অর্থ বিতরণ

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কোমলমতি শিশু শিক্ষার্থীদের পড়ালেখায় আরও উৎসাহিত করতে এবং তাদের সুপ্ত মেধা বিকাশে অনুপ্রাণিত করার লক্ষ্যে কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মোট ৪৯ জন শিক্ষার্থীকে ‘ফুল শিক্ষাবৃত্তি-২০২৫’ প্রদান করা হয়েছে। সোমবার (২২ জুন) সকাল ১০টায় উলিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের হাতে এই সম্মাননা সনদপত্র ও … Read more

শেরপুরে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন) ও অপপ্রচারের নেতিবাচক বিস্তার রোধে শেরপুরে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিক, সুধীসমাজ এবং স্থানীয় কনটেন্ট ক্রিয়েটরদের সক্রিয় অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। উপস্থিত অতিথিবৃন্দ উক্ত আলোচনা সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন … Read more

ময়মনসিংহে গুজব প্রতিরোধে সরকারি প্রতিষ্ঠানের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহে গুজব প্রতিরোধ এবং সাইবার নিরাপত্তা আইন অনুসরণে তথ্য পরিবেশনায় সরকারি প্রতিষ্ঠানের করণীয় বিষয়ক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে অফিসের নিজস্ব সম্মেলনকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। আঞ্চলিক তথ্য অফিস, ময়মনসিংহের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মো. মাসুদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন … Read more

সাংবাদিকতায় ‘মাদার তেরেসা সম্মাননা’ পেলেন ইত্তেফাকের ত্রিশাল প্রতিনিধি ফারুক আহমেদ

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘মাদার তেরেসা সম্মাননা’ পেলেন দৈনিক ইত্তেফাক ও মোহনা টিভির ময়মনসিংহ ত্রিশাল প্রতিনিধি ফারুক আহমেদ। রবিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার কাটাবনের একটি রেস্টুরেন্টে ‘উদীয়মান বাংলাদেশ’ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। আলোচনা সভা ও গুণীজনদের উপস্থিতি সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, স্বাধীনতার … Read more

ময়মনসিংহে সিটি কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন উদ্বোধন

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ নগরীতে অসহায় ও সাধারণ মানুষের চোখের উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে এক বিশেষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ জুন) সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং বিএনএসবি চক্ষু হাসপাতাল ময়মনসিংহের কারিগরি সহযোগিতায় বাঘমারাস্থ নগর মাতৃসদনে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত … Read more

জাতীয় সম্মাননা ‘বিপিএ বেস্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড’ অর্জন করলেন তরুণ অডিওলজিস্ট আহনাফ হাসান সোহাম

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি দেশের স্বাস্থ্যসেবা ও সমাজকল্যাণ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ের সম্মানজনক “BPA Best Professional Award 2026” (Season-02) অর্জন করেছেন ঢাকার তরুণ অডিওলজিস্ট ও স্পিচ-ল্যাংগুয়েজ প্যাথলজিস্ট আহনাফ হাসান সোহাম। তাঁকে “Medical Care & Social Work” ক্যাটাগরিতে এই গৌরবময় সম্মাননা প্রদান করা হয়। গত ২০ জুন (শনিবার) ঢাকার সেগুনবাগিচাস্থ সেন্ট্রাল কচি-কাঁচা অডিটোরিয়ামে … Read more

ঘোড়াঘাটে ব্যাটারিচালিত থ্রি-হুইলার শ্রমিক ঐক্য ও উন্নয়ন সংগঠনের উদ্বোধন

শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুর জেলার ঘোড়াঘাটে ব্যাটারিচালিত থ্রি-হুইলার শ্রমিকদের অধিকার, কল্যাণ ও জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে “ব্যাটারিচালিত থ্রি-হুইলার শ্রমিক ঐক্য ও উন্নয়ন সংগঠন”-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শনিবার (২০ জুন) রাত ১০টার দিকে ঘোড়াঘাট পৌর শহরের আজাদ মোড়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির নতুন কার্যালয় ও কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। … Read more

ঘোড়াঘাটে ১৬ বছরের আইনি লড়াইয়ে জয়, ঢোল পিটিয়ে আদিবাসী কৃষককে জমি ফেরত দিল আদালত

শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ঘোড়াঘাটে দীর্ঘ ১৬ বছরের অবসান ঘটিয়ে অবশেষে আদালতের রায়ে নিজের পৈতৃক অধিকার ও জমির মালিকানা ফিরে পেয়েছেন লগেন কিস্কু নামের এক প্রান্তিক আদিবাসী কৃষক। শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের বিরাহিপুর গুচ্ছগ্রাম এলাকায় আদালত নিযুক্ত প্রতিনিধিদল উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে জমি পরিমাপ ও লাল নিশানা গেঁড়ে প্রকৃত মালিককে … Read more

নীরব ত্যাগের অদৃশ্য অধ্যায়

মির্জা মাহমুদা আক্তার মুন মানুষের জীবন সম্পর্কের বুননে গাঁথা। বন্ধুত্ব আসে, প্রেম আসে, স্বার্থের হিসাব কষে কেউ কেউ পাশে থাকে, সময় ফুরালে সরে যায়। পৃথিবীর প্রায় সব সম্পর্কই একদিন শিথিল হয়ে পড়ে। স্বামী-স্ত্রীর মন্ত্রপড়া সম্পর্কও কখনো কখনো আইনি কাগজে এসে শেষ হয়ে যায়। কিন্তু একটি সম্পর্ক আছে, যা জন্মের প্রথম কান্নায় শুরু হয়ে মৃত্যুর পরও … Read more

ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতের আড়ালে মাদক চাষ, ১০ ফুটের বিশাল গাঁজার গাছ জব্দ

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতের আড়ালে অভিনব কায়দায় চাষ করা প্রায় ১০ ফুট উচ্চতার একটি বিশাল গাঁজার গাছ জব্দ করেছে পুলিশ। শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার তিলাই ইউনিয়নের খোঁচাবাড়ি বটতলা এলাকার দুর্গম চরে এই বিশেষ অভিযান চালানো হয়। ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি … Read more

নরসিংদী রেসিডেন্সিয়াল হাই স্কুলে ‘দ্য গ্র্যান্ড সায়েন্স এক্সপো’ অনুষ্ঠিত

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শিক্ষার প্রসার ও উদ্ভাবনী চিন্তার বিকাশে নরসিংদী রেসিডেন্সিয়াল হাই স্কুল এন্ড হোমস্-এ অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বিজ্ঞান মেলা ‘দ্য গ্র্যান্ড সায়েন্স এক্সপো’। শনিবার (২০ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বিজ্ঞান মেলা সকাল ১১টা থেকে শুরু হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নিজস্ব মেধা ও শ্রমে তৈরি বিভিন্ন উদ্ভাবনী, … Read more

মনোহরদীতে মাদক সেবনের দায়ে একজনকে ৮ মাসের কারাদণ্ড

সাদ্দাম উদ্দিন রাজ, (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে আমির উদ্দিন রতন নামে এক ব্যক্তিকে মাদক সেবনের অপরাধে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার (২০ জুন ২০২৬) মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের চালাকচর বাজার এলাকায় পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়। হাতেনাতে আটক ও দণ্ড প্রদান ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, … Read more