দেশের ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা আরও ২৩টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে নতুন ডিসি নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় দুটি প্রজ্ঞাপন (একটিতে ৯ ও আর একটিতে ১৪ জেলায়) জারি করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক সপ্তাহের মধ্যে তিন দফায় অর্ধশত জেলার ডিসি পদে রদবদল করল সরকার। এর আগে গত ৮ নভেম্বর … Read more

নোয়াখালীর চাটখিলে জামায়াত প্রার্থীর গণসংযোগে যুবদলের হামলার অভিযোগ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর চাটখিলে জামায়াত প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে যুবদলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে নোয়াখালীর চাটখিলের খিলপাড়া ইউনিয়নের ইটপুকুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে রাতেই চাটখিল পৌর বাজারে বিক্ষোভ মিছিল করে জামায়াত নেতাকর্মীরা। জামায়াতের বিক্ষোভের পরে উপজেলার বিএনপি’র নেতাকর্মীরাও পাল্টা বিক্ষোভ করেন। সংঘর্ষের বিবরণ প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের … Read more

বিচারকদের দুই দাবি, ৪৮ ঘণ্টার মধ্যে না মানলে রোববার থেকে কলমবিরতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা দেশের সব আদালতে বিচারকের বাসস্থান ও যাতায়াতের সময় নিরাপত্তাবাহিনী নিযুক্ত করাসহ দুই দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন। দাবি পূরণে ৪৮ ঘণ্টা সময় দিয়েছেন বিচারকেরা। তা না হলে আগামী রোববার থেকে তাঁরা একযোগে কলমবিরতি পালন করবেন বলেছেন। আজ শুক্রবার (১৪ নভেম্বর) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব … Read more

তিন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করার দাবি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন: “আমি খুব স্পষ্ট করে বলতে চাই, আজকে প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে তিনজন উপদেষ্টা এবং তারা ভুল তথ্য দিয়ে, নানাভাবে বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করে সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন … Read more

তিন দিন আগে ঢাকায় গিয়েছিলেন, ড্রামে মিলল ২৬ টুকরা লাশ

রংপুর প্রতিনিধি রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক (৪২)। তিন দিন আগে বন্ধু জরেজ মিয়ার সঙ্গে ঢাকা যান তিনি। কিন্তু গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁর পরিবার জানতে পারে, ঢাকায় নীল রঙের একটি ড্রামের ভেতর থেকে ২৬ টুকরা অবস্থায় আশরাফুলের লাশ উদ্ধার করেছে পুলিশ। আঙুলের ছাপ মিলিয়ে লাশটি শনাক্ত করা হয়। স্ত্রীর … Read more

ময়মনসিংহে মামলা করায় নারী যাত্রাশিল্পীকে মারধর, চুল কেটে মুখে কালি মেখে নির্যাতন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ময়মনসিংহ নগরে এক নারী যাত্রাশিল্পীকে মারধর ও চুল কেটে মুখে কালি মাখিয়ে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী থানায় মামলা করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শাহ আলম (৪০) চরকালীবাড়ি এলাকার মো. রাশেদের ছেলে। তিনি মামলার ৩ নম্বর আসামি। গতকাল রাত আটটার দিকে তাঁকে জুবিলী ঘাট এলাকা … Read more

শীতে প্রতিদিন সকালে কাঁচা রসুন: সুস্থ থাকার ৫টি অব্যর্থ উপায়

স্বাস্থ্য ডেস্ক শীতকাল এলেই যেন রোগের প্রকোপ বাড়ে। সর্দি-কাশি, ফ্লু এবং বিভিন্ন সংক্রমণ শরীরকে দুর্বল করে দেয়। এর প্রধান কারণ হলো দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা। তবে এই সময়টায় প্রতিদিন সকালে খালি পেটে একটি করে কাঁচা রসুনের কোয়া চিবিয়ে খেলে আপনি পেতে পারেন দারুণ সব স্বাস্থ্য উপকারিতা। এই বিষয়ে পুষ্টিবিদ গুঞ্জন তানেজা বলেন, “শীতে যে সমস্ত … Read more

রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা, আহত মা; ঘটনার আগে হুমকি পেয়েছিলেন স্ত্রী

রাজশাহী প্রতিনিধি রাজশাহীতে বাসায় ঢুকে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ছেলে তাওসিফ রহমানকে (সুমন) ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারীর ছুরিকাঘাতে বিচারকের স্ত্রী তাসমিন নাহারও (৪৪) আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা আড়াইটার পর রাজশাহী নগরের ডাবতলা এলাকায় বিচারকের ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। হুমকি ও পূর্ববিরোধের পটভূমি নিহত … Read more

যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরপরই আবার বহিষ্কার

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন সুমনের বহিষ্কারাদেশ ভুলবশত প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ভুল প্রত্যাহার ও কারণ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়: “ভুলবশত আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে নোয়াখালী জেলাধীন … Read more

নোয়াখালী-২ আসনে এনসিপি থেকে সুলতান মুহাম্মদ জাকারিয়ার মনোনয়ন পত্র সংগ্রহ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী-২ (সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। গতকাল বুধবার (১২ নভেম্বর) তিনি দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার কাছ থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম … Read more

ময়মনসিংহে মাঠে নেই আ’লীগ, ফ‍্যাসিস্ট প্রতিহতের ঘোষণা দিয়ে বিএনপির বিক্ষোভ

মো: আমান উল্লাহ আকন্দ,ময়মনসিংহ লকডাউন ঘোষণা করে ময়মনসিংহের রাজপথে নেই পলাতক ফ‍্যাসিস্ট আওয়ামী লীগ নেতাকর্মীরা। তবে ফ‍্যাসিস্ট প্রতিহতের ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর পৌণে ১টায় ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় ফ্যাসিস্ট বিরোধী এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপি। বিএনপি’র বিক্ষোভ ও হুঁশিয়ারি বিএনপির জাতীয় নির্বাহী … Read more

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা সরকার জাতীয় জুলাই সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ জারি করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। এর আগে একই দিনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আদেশে স্বাক্ষর করেন। এর আগে উপদেষ্টামণ্ডলীর সভায় ‘জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫’ অনুমোদন দেয় উপদেষ্টা … Read more