নোয়াখালী-২: এনসিপি প্রার্থী সুলতান জাকারিয়ার মনোনয়ন বৈধ

মোহাম্মদ উল্যা নোয়াখালী জেলা প্রতিনিধি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে এনসিপি মনোনীত শাপলাকলি প্রতীকের প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া-র মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাঁর প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেন। ফেসবুকে আনন্দের জোয়ার ও নেতাকর্মীদের স্বস্তি সুলতান মুহাম্মদ জাকারিয়া জাতীয় নাগরিক … Read more

নোয়াখালী-৫: জামায়াত প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেনের মনোনয়ন বৈধ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তাঁর প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেন। স্বচ্ছতা ও নিরপেক্ষতায় যাচাই-বাছাই জেলা … Read more

নোয়াখালী-৫ আসনে বিএনপি প্রার্থী ফখরুল ইসলামের মনোনয়ন বৈধ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তাঁর প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেন। যাচাই-বাছাই প্রক্রিয়া শনিবার দিনভর নোয়াখালী জেলা প্রশাসক … Read more

দীর্ঘদিন পর গ্রহণযোগ্য নির্বাচন হতে যাচ্ছে: সালাউদ্দিন টুকু

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “দীর্ঘদিন পর দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার উৎসবমুখর পরিবেশে জনগণ ভোট দেবেন।” শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে … Read more

তাসনিম জারার মনোনয়ন বাতিল: হলফনামায় তাঁর সম্পদ কত?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত জানান। ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। যে কারণে বাতিল হলো মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, … Read more

সেনবাগে শহীদ শাওনের কবর জিয়ারত করলেন সুলতান জাকারিয়া

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি জুলাই অভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত শহীদ মো. সাদাত হোসেন শাওনের বাড়িতে গিয়েছেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের এনসিপি মনোনীত প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া। শুক্রবার (২ জানুয়ারি) সকালে তিনি সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া গ্রামে শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। কবর জিয়ারত ও শ্রদ্ধা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম … Read more

খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে: ব্যারিস্টার খোকন

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নীতি ও আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক এমপি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং কোনোদিন অন্যায়ের কাছে আপস করেননি। তাঁর এই আপসহীন … Read more

বিএনপির নতুন চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান: আসছে আনুষ্ঠানিক ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই বিএনপির পূর্ণাঙ্গ ‘চেয়ারম্যান’-এর দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। গত ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও দীর্ঘকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পদটি শূন্য হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। … Read more

মামলা থেকে অব্যাহতি পেলেন ফখরুল ইসলাম; জয়ের ব্যাপারে আশাবাদী

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি রাজধানীর মোহাম্মদপুর থানায় জুলাই হত্যাকাণ্ড সংক্রান্ত একটি ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা থেকে আদালতের অব্যাহতি পেয়েছেন নোয়াখালী-৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম। আইনি লড়াইয়ে জয়ী হওয়ার পর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। আদালতের রায়ে ন্যায়বিচার মোহাম্মদ ফখরুল ইসলাম তাঁর ভেরিফাইড ফেসবুক … Read more

শোককে শক্তিতে রূপান্তর করে দেশ গড়বে বিএনপি: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সৃষ্ট শোককে শক্তিতে রূপান্তর করে দেশ গঠনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত নেত্রীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে এ প্রত্যয় ব্যক্ত করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে … Read more

তারেক রহমানের সংক্ষিপ্ত বক্তব্যে নতুন রাজনৈতিক শিষ্টাচারের ইঙ্গিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি রাজনৈতিক মঞ্চে বক্তব্য মানেই সাধারণত দীর্ঘ ভাষণ, আবেগের ঢেউ কিংবা প্রতিপক্ষের প্রতি তীক্ষ্ণ আক্রমণ। কিন্তু এই চেনা ধারার বাইরে গিয়ে এক ভিন্ন ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় পরিবারের পক্ষ থেকে দেওয়া মাত্র … Read more

খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়ে আবেগঘন পোস্ট লায়ন সৈয়দ হারুনের

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সেনবাগের মানবিক সংগঠন হিসেবে পরিচিত ‘সৈয়দ হারুন ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ। আজ বুধবার রাজধানীতে অনুষ্ঠিত দেশনেত্রীর জানাজায় সশরীরে অংশগ্রহণ শেষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্ট দেন তিনি। ফেসবুক বার্তায় গভীর … Read more