ভূমিকম্প আতঙ্কে বুটেক্সে ৪ ডিসেম্বর পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ, হল ত্যাগের নির্দেশ

এস এম সাদিকুজ্জামান, বুটেক্স প্রতিনিধি সাম্প্রতিক ভূমিকম্প ও আফটারশকের ঝুঁকির কারণে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ১১ দিনের জন্য সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা এবং আবাসিক হলসমূহ সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আজ (২৩ নভেম্বর) সন্ধ্যায় রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়: এছাড়া বিশ্ববিদ্যালয়ের … Read more

ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে ঢাবি বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। কারিগরি বিবেচনায় আগামীকাল সোমবার (২৪ নভেম্বর) বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (২২ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভা ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। ঝুঁকি মূল্যায়ন ও … Read more

শিক্ষাবর্ষের শুরুতেই সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছাবে: এনসিটিবি

নিজস্ব প্রতিবেদক,ঢাকা নির্ধারিত সময়ে দেশের সব শিক্ষার্থীর হাতে মানসম্মত পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) আশাবাদী। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এই তথ্য জানানো হয়েছে। সভায় অংশীজনদের অংশগ্রহণ সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা, এনসিটিবি’র কর্মকর্তারা, … Read more

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগে ১০০ নম্বরের পরীক্ষার প্রস্তাব

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগে ১০০ নম্বরের পূর্ণাঙ্গ মূল্যায়ন পদ্ধতি চালুর প্রস্তাব করেছে নিয়োগ সংক্রান্ত গঠিত কমিটি। নতুন এই কাঠামো অনুযায়ী বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন গ্রহণ করবে এবং পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে এসব পদে নিয়োগ সুপারিশ করা হবে। … Read more

বুটেক্সের আবাসিক হলে ডেঙ্গু আতঙ্ক, বাড়ছে আক্রান্তের সংখ্যা

এস এম সাদিকুজ্জামান, বুটেক্স প্রতিনিধি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) আবাসিক হলগুলোতে সম্প্রতি মশার উপদ্রব বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হলে বসবাসরত আবাসিক শিক্ষার্থীরা। এরই মধ্যে কয়েকজন শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের ছেলেদের জন্য বরাদ্দ তিনটি হল— জি এম এ জি ওসমানী হল, সৈয়দ নজরুল ইসলাম হল ও শহীদ আজিজ হলে অবস্থানরত শিক্ষার্থীদের … Read more

বুটেক্স সায়েন্স ক্লাবের নেতৃত্বে তাসমিয়া-পিয়াস

এস এম সাদিকুজ্জামান, বুটেক্স প্রতিনিধি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) সায়েন্স ক্লাবের কার্যনির্বাহী কমিটি ২০২৫–২৬ গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তাসমিয়া বিনতে ফায়জুর। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন একই ব্যাচের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পিয়াস কুমার সরকার। বুধবার (১২ নভেম্বর) ক্লাবের মডারেটর শেখ মোহাম্মদ রাফির স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে … Read more

ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেমের উদ্বোধন: নোবিপ্রবিতে স্বচ্ছতা ও পেপারলেস ওয়ার্কপ্লেস গড়ার উদ্যোগ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১২ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল প্রশাসনিক ভবনে স্থাপিত অত্যাধুনিক এই অ্যাটেনডেন্স সিস্টেমের উদ্বোধন করেন। উপাচার্যের বক্তব্য ও লক্ষ্য উদ্বোধনকালে উপাচার্য বলেন, অ্যাটেনডেন্সের ক্ষেত্রে আমরা যে ডিজিটাল সিস্টেমে যাচ্ছি এ ক্ষেত্রে … Read more

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও চারজনের অর্থদণ্ড

এস এম সাদিকুজ্জামান, বুটেক্স প্রতিনিধি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) সম্প্রতি সংঘটিত দুটি পৃথক সংঘর্ষের ঘটনায় তিনজনকে সাময়িক বহিষ্কার, দুইজনকে ১০ হাজার এবং চারজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৯ নভেম্বর অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের ১৬তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংঘর্ষের পটভূমি ও অভিযুক্তরা প্রথম দিনের ঘটনা (৪ নভেম্বর): বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার … Read more

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের আবুল খায়ের গ্রুপের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা আবুল খায়ের গ্রুপ তাদের কর্মকর্তা-কর্মচারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সন্তানদের সংবর্ধনা দিয়েছে। কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানাতে প্রতিবছরের মতো এবারও জাঁকজমকপূর্ণ আয়োজন করে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও বহুমুখী এই শিল্পগ্রুপ। আজ রোববার (৯ নভেম্বর) রাজধানীর জাতীয় শুটিং ক্লাব মিলনায়তনে ‘তোমরাই গড়বে আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মোট ৬৫ জন শিক্ষার্থীকে … Read more

বুটেক্স স্পিনার্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘স্পিনার্স ফিয়েস্তা ৩.০’

এস এম সাদিকুজ্জামান, বুটেক্স প্রতিনিধি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে তিন দিনব্যাপী বার্ষিক আয়োজন ‘স্পিনার্স ফিয়েস্তা ৩.০’ অনুষ্ঠিত হয়েছে। বুটেক্স স্পিনার্স ক্লাব আয়োজিত এ উৎসব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিল্প–শিক্ষা সংযোগ, সৃজনশীলতা ও প্রতিযোগিতামূলক কার্যক্রমের এক অনন্য মিলনমেলা তৈরি করে। তিন দিনের কর্মসূচি ও বিজয়ীরা ৫ নভেম্বর (বুধবার) অন্তঃবিভাগীয় ফুটসাল টুর্নামেন্টের মাধ্যমে অনুষ্ঠানের … Read more

বুটেক্সে শিক্ষার্থীর ওপর শারীরিক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, বহিষ্কার দাবি

এস এম সাদিকুজ্জামান, বুটেক্স প্রতিনিধি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ৪৯তম ব্যাচের শিক্ষার্থী অভিষেক চন্দ শ্রাবণের ওপর শারীরিক হামলার প্রতিবাদে (৬ নভেম্বর) দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১টা ৩০ মিনিটে বুটেক্সের পকেট গেট থেকে মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থান নেয়। এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘আজ অভিষেক … Read more

বুটেক্সে ফুটবল ফিয়েস্তা ২.০ এর ফাইনালে চ্যাম্পিয়ন টিএফডি বিভাগ

বুটেক্স প্রতিনিধি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) স্পোর্টস ক্লাব আয়োজিত ‘আসুটেক্স প্রেজেন্টস ফুটবল ফিয়েস্তা ২.০’-এর ফাইনাল পর্ব জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ২টায় বুটেক্স কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন (টিএফডি) বিভাগ এবং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ। রোমাঞ্চকর এই লড়াইয়ে নির্ধারিত সময়ের খেলা ১–১ গোলে ড্র হলে ম্যাচ … Read more