নোয়াখালী-২: ধানের শীষের পক্ষে কাজ করবেন তোফাজ্জল হোসেন মানিক

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির দলীয় সিদ্ধান্ত মেনে নিজের প্রার্থীতা থেকে সরে দাঁড়িয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা তোফাজ্জল হোসেন মানিক। আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ধানের শীষের প্রার্থী জয়নুল আবদীন ফারুকের পক্ষে কাজ করার আনুষ্ঠানিক ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ঘোষণা

সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের উত্তর জয়নগর গ্রামের নিজ বাড়িতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তোফাজ্জল হোসেন মানিক বলেন, “বিগত ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রামের পর আমরা ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছি। দীর্ঘ প্রতীক্ষার পর এই নির্বাচনে অংশ নিতে আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলাম। তবে দল থেকে এই আসনে সাবেক এমপি জয়নুল আবদীন ফারুককে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।”

নেতৃবৃন্দের প্রতি সম্মান

তিনি আরও বলেন, “আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানের দিকে তাকিয়ে আমি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। দলের বৃহত্তর স্বার্থে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমি এখন থেকে আমার সমস্ত নেতাকর্মীদের নিয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে মাঠে কাজ করব, ইনশাআল্লাহ।”

উপস্থিত ব্যক্তিবর্গ

সংবাদ সম্মেলনে এলাকার রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংযুক্ত আরব আমিরাত শাখার সাবেক এই সভাপতির এমন সিদ্ধান্তে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে ঐক্য ও সংহতির বার্তা ছড়িয়ে পড়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *