মহান বিজয় দিবস উপলক্ষে সুবর্ণচরে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচরে বর্ণাঢ্য র‍্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুবর্ণচর উপজেলা শাখা। লাল সবুজের জাতীয় পতাকা ও বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে র‍্যালিতে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) খাসেরহাট রাস্তার মাথা এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়ে উপজেলার মেইন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন।

নেতৃবৃন্দের নির্দেশনা

সমাবেশে বক্তারা ভিনদেশীদের আগ্রাসন ও ষড়যন্ত্র মোকাবিলায় সর্বদা প্রস্তুত ও সতর্ক থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এছাড়াও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুবর্ণচর উপজেলার আমীর মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি জামানউল্যাহ মকুল

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহ-সেক্রেটারি মাওলানা ইসমাইল, ১ নং চর জব্বর ইউনিয়ন আমির ওমর ফারুক, ২ নং চরবাটা ইউনিয়ন জামায়াত ইসলামের আমির দিদারুল আলম, ৩ নং চর ক্লার্ক ইউনিয়ন জামায়াত ইসলামের আমির আবুল কাশেম, ৪ নং চর ওয়াপদা ইউনিয়ন আমির মাওলানা আবু বকর সিদ্দিক, ৫ নং চর জুবিলী ইউনিয়ন আমির হাফেজ মাওলানা সৈয়দ আহমে হেলাল, ৬ নং চর আমানউল্লাহ ইউনিয়ন মাওলানা ফয়সাল বিন মোস্তফা প্রমুখ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *