সেনবাগে যুবদলের নতুন কমিটি ঘোষণার দাবি, বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ প্রচারে উদ্যোগ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটি ঘোষণার দাবি এবং বিএনপির দেশ গড়ার পরিকল্পনা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কর্মসূচি উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ৩১ দফা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী এবং একুশে ফেব্রুয়ারি স্মৃতি সম্বলিত খাতার মোড়ক উন্মোচন করা হয়। এ সময় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আজ মঙ্গলবার দুপুরে সেনবাগ পৌর শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন – সেনবাগ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম টিপু

যুবদল কমিটি ঘোষণার দাবি

জনাকীর্ণ এ সংবাদ সম্মেলনে মো. ফখরুল ইসলাম টিপু বলেন, “বিগত ২৯ মাস ধরে সেনবাগ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের কোনো কমিটি নেই। তাই তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য অবিলম্বে যুবদলের নতুন কমিটি ঘোষণার দাবি জানান।”

বিএনপির পরিকল্পনা প্রচারে উদ্যোগ

একই সাথে তিনি “বিএনপির দেশ গড়ার পরিকল্পনা” ঘরে ঘরে পৌঁছে দিতে বিএনপির ৩১ দফা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী এবং একুশে ফেব্রুয়ারি স্মৃতি সম্বলিত খাতার মোড়ক উন্মোচন করেন। তিনি আশা প্রকাশ করেন যে, খাতার কভার পেজের আগে পরে এ লেখাগুলো স্থান পাওয়ায় তা অতি সহজে নব প্রজন্মের ছাত্র-ছাত্রীদের হাতে পৌঁছে দিলে দেশ গড়ার বিএনপির মূল পরিকল্পনাগুলো অতি সহজে জনগণের দৌড়গোড়ায় পৌঁছে যাবে।

এ সময় সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মো. মনির আহমেদ জুলেট, উপজেলার অর্জুনতলা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো: জসিম উদ্দিন ভাসানী, কেশারপাড় ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন ভু্ইয়া সোহেল, যুবনেতা ফারাবী, জসিম উদ্দিন, মো. জহির, মন্জু, জীবন, জাহিদ, কবির সহ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *