ঘোড়াঘাটে বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস পালিত
শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর)

দিনাজপুর জেলার ঘোড়াঘাটে সারা দেশের ন্যায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ঘোড়াঘাট পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আবদুস সাত্তার মিলন সহ সকল নেতা-কর্মী বৃন্দ উপজেলা চত্বরে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এর পরেই দিনাজপুর ৬ আসনের বিএনপি মনোনীত সাবেক জাতীয় সংসদ পদপ্রার্থী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য ডাঃ এ,জেড,এম জাহিদ হোসেনের পক্ষ হতেও স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।
