নোয়াখালী-৫ আসনে বিএনপি প্রার্থী ফখরুলের কোম্পানীগঞ্জে স্থায়ী প্রেসক্লাব ভবন নির্মাণের অঙ্গীকার
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী-৫ আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলামের উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকদের সৌজন্যে এক চা-চক্রের আয়োজন করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) রাতে বসুরহাট বাজারের গ্র্যান্ড হোটেল অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের কল্যাণে কাজ করা আমাদের দায়িত্ব। কোম্পানীগঞ্জের গণমাধ্যম কর্মীরা সবসময় সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।”
প্রেসক্লাব ভবন নির্মাণের আশ্বাস
চা-চক্র চলাকালীন সাংবাদিক মঞ্জু এমপি প্রার্থী ফখরুল ইসলামের কাছে সাংবাদিক সমাজের জন্য একটি স্থায়ী প্রেসক্লাব ভবন নির্মাণের দাবি উপস্থাপন করেন। জবাবে ফখরুল ইসলাম আশ্বাস দিয়ে বলেন, “ইনশাআল্লাহ, আমি যদি এমপি নির্বাচিত হই, কোম্পানীগঞ্জের সাংবাদিকদের জন্য একটি প্রেসক্লাব ভবন নির্মাণ করবো।”
চা-চক্রে সাংবাদিকরা মুক্ত পরিবেশে মতবিনিময় করেন এবং গণমাধ্যমের উন্নয়ন, কাজের স্বচ্ছতা ও পেশাগত সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
উপস্থিত সাংবাদিকবৃন্দ
চা–চক্রে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক এইচ.এ.এম. মান্নান মুন্না, কোম্পানীগঞ্জ উপজেলা শাখা’র (বাসাপ) সভাপতি সাংবাদিক মোহাম্মদ উল্যা মিরাজ, কোম্পানীগঞ্জ উপজেলা শাখা’র (বাসাপ) সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাদাত হোসেন সহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এমরান, সঞ্চয়, মঞ্জু, খোকন, এম এ রহিম, হিমেল, টিপু, পলাশ, খসরু, শাহীন, নবী, ইমাম হোসেন, রাশেদ, নাছের, রুবেল, রানা, আরমান ও শাকিলসহ আরও অনেকে।
