নোবিপ্রবি সায়েন্স ক্লাবের আয়োজনে ‘ইনুকুয়েস্ট-২০২৫’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সায়েন্স ক্লাবের আয়োজনে পোস্টার প্রেজেন্টেশন ও রিসার্চ আইডিয়া প্রেজেন্টেশন বিষয়ক প্রতিযোগিতা ‘ইনুকুয়েস্ট-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবন ও ভিডিও কনফারেন্স অন রুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা ও বিজয়ীরা

পোস্টার প্রেজেন্টেশন ও থ্রি মিনিট রিসার্চ আইডিয়া প্রেজেন্টেশন—এই দুই ভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ক্যাটাগরিস্থানবিজয়ী/টিম
পোস্টার প্রেজেন্টেশনপ্রথমটিম ইলেক্ট্রোকুয়েস্ট (বিধান দাস ও ফাতেমা আক্তার)
দ্বিতীয়এসপিরিন টিম (মেহেরাজ হোসাইন)
তৃতীয়গ্লাইকল টিম (ফজলে রাব্বি)
থ্রি মিনিটস রিসার্চ আইডিয়া প্রেজেন্টেশনপ্রথমজাওয়াদ আরিফুজ্জামান উদয় (একক)
দ্বিতীয়তানিব আহমেদ (একক)
তৃতীয়সয়েল সেভিয়র দল (ফারহানা ইয়াসমিন মিতু)

উপস্থিতি ও প্রধান অতিথির বার্তা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি সায়েন্স ক্লাবের উপদেষ্টা এবং রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মো. মফিজুল ইসলাম, ড. মো. আব্দুস সালাম, ড. কাওসার হোসেন, ড. মো. আমজাদ হোসাইন, ড. মো. তসলিম মাহমুদ, সহকারী অধ্যাপক আব্দুল করিম, মো. আব্দুল বারেক, মো. ইফতেখারুল আলম ইফাত

প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন:

“সায়েন্স ক্লাবের এই ধরনের আয়োজন প্রশংসার দাবিদার। এর মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান নিয়ে চিন্তা করার দক্ষতার সুযোগ সৃষ্টি হয়েছে। এবং তারা শিখছে কিভাবে এই বিষয়গুলোতে আরও ভালো করা যায়। আমি আশা করছি, এই অভিজ্ঞতা তাদেরকে ভবিষ্যতে পোস্টার প্রেজেন্টেশন বা রিসার্চ আইডিয়া প্রেজেন্টেশনে আর বহুদূর নিয়ে যাবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনবে।”

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগ ও অনুষদের শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *