ঢাবির হল খুলছে ২৮ ডিসেম্বর, ক্লাসও শুরু ওই দিনই

শিক্ষা ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলো আগামী ২৮ ডিসেম্বর থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওইদিন থেকেই ক্লাস শুরুরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় সভাপতিত্ব করেন।

ছুটি ও পরীক্ষার সময়সূচি

  • ছুটি: বিশেষজ্ঞদের সুপারিশ ও সার্বিক বিষয় বিবেচনা করে সভায় পূর্বঘোষিত শীতকালীন ছুটি বহাল রাখার পাশাপাশি আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর ছুটি হিসেবে সংযুক্ত করার সিদ্ধান্ত হয়।
  • ক্লাস: ছুটিকালীন জরুরি অবস্থায় শিখন ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য চলমান অনলাইন ক্লাস আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে
  • পরীক্ষা: ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে পরীক্ষাসমূহ পুনরায় শুরুর সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট অনুষদের ডিনের সঙ্গে আলোচনা ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সঙ্গে সমন্বয় করে বিভাগসমূহ পরীক্ষার সময়সূচি পুনঃনির্ধারণ করবে।

সভায় ভূমিকম্প পরবর্তী বিভিন্ন আবাসিক হলের কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়নের সার্বিক অগ্রগতি এবং বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সুপারিশ পর্যালোচনা করা হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *