অবৈধভাবে নদী থেকে মাটি কাটার দায়ে ৯ জনের কারাদণ্ড, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা

নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের রাধাগঞ্জ বাজারের পাশে আড়িয়াল খাঁ নদীর তীর ভাঙন ও পরিবেশের ক্ষতি করে মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে মোবাইল কোর্ট। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৯ জনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী আরও একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (১ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানার নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পাল এ অভিযান পরিচালনা করেন।

সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল জানান:

“পরিবেশ রক্ষা ও নদীর তীর সংরক্ষণে এমন অভিযান ভবিষ্যতেও নিয়মিত চলবে।”

অবৈধভাবে মাটি কাটা বন্ধ এবং পরিবেশ রক্ষায় প্রশাসনের এই কঠোর অবস্থান স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *