জামায়াতে ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে না, জান্নাতের পথ অনুসরণ করে : অধ্যক্ষ ছাইফ উল্লাহ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

জামায়াতে ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে না। বরং জান্নাতের পথ অনুসরণ করতে বলে এমন মন্তব্য করেন নোয়াখালী-১ (সোনাইমুড়ি–চাটখিল) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ

আজ শনিবার (২৯ নভেম্বর) বিকেলে সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসা চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় তিনি এ মন্তব্য করেন। বক্তব্যে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী নির্বাচিত হলে সমাজের সকল শ্রেণি পেশার মানুষের জন্য শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিশ্রুতি ও উন্নয়ন পরিকল্পনা

এসময় তিনি বলেন, নির্বাচিত হলে চাটখিল–সোনাইমুড়ীর বেকার যুবকদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, সড়কে চাঁদাবাজিমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ, নারীদের জন্য হস্ত ও কুটির শিল্পের সম্প্রসারণ, সোনাইমুড়িতে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ এবং চাটখিল–সোনাইমুড়ী মহাসড়ককে চার লেনে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়ন করবেন।

তিনি ধর্মীয় প্রতিষ্ঠান—মুসলিম ও অমুসলিম উভয়ের—চাকরিজীবীদের যথাযথ সম্মান ও ন্যায্য বেতন-ভাতা নিশ্চিত করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

গণমিছিল ও উপস্থিত নেতৃবৃন্দ

এর আগে সোনাইমুড়ী জামায়াতে ইসলামের উদ্যোগে কামিল মাদ্রাসা থেকে বিকেলে একটি নির্বাচনী গণমিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা চত্বরে এসে পথসভায় মিলিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী সোনাইমুড়ী উপজেলা শাখার আমির ও চাষীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ মোল্লা। এসময় উপস্থিত ছিলেন আসন পরিচালক দেলোয়ার হোসেন, উপজেলা নায়েবে আমির রহিম উল্লাহ বিএসসি, উপজেলা সেক্রেটারি আব্দুল্লাহ বাকের, পৌরসভা আমির আব্দুল মতিন, সেক্রেটারি ফজলুল হক সহ স্থানীয় নেতাকর্মীরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *