মো: আমান উল্লাহ আকন্দ, ময়মনসিংহ

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণায় গণসংযোগ করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ সময় তিনি ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে নগরীর রামকৃষণ রোড, ৩৬ বাড়ি কলোনী এলাকায় ৩১ দফার প্রচারণায় লিফলেট বিতরণ করেন তিনি।
সমাবেশ ও বিজয়ের প্রত্যয়
পরে নগরীর সমাজ সেবা অধিদপ্তরের মাঠে মহানগর যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মিঠুন রানার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন:
“ময়মনসিংহের মাটি ধানের শীষের ঘাঁটি। আগামী নির্বাচনেও এই আসনে ধানের শীষ রেকর্ড ভোট পেয়ে জয় লাভ করবে, ইনশাল্লাহ। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের পক্ষে কাজ করতে হবে।”
এতে দক্ষিণ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন খান, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টিটু, যুবদল নেতা মিনহাজুল আবেদিন রাসু প্রমূখ উপস্থিত ছিলেন।
