যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরপরই আবার বহিষ্কার

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন সুমন।ছবি

নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন সুমনের বহিষ্কারাদেশ ভুলবশত প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ভুল প্রত্যাহার ও কারণ

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়:

“ভুলবশত আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে নোয়াখালী জেলাধীন সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন সুমন এর বহিষ্কার প্রত্যাহার করা হয়েছিল। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছি বেলাল হোসেন সুমনের বহিষ্কার আদেশ বহাল থাকবে।”

এর আগে আজ (১৩ নভেম্বর) বিকালে সারাদেশে ১৭ নেতার বিরুদ্ধে বহিষ্কারাদেশ ও পদ স্থগিতাদেশ প্রত্যাহার করেছিল বিএনপি। এরমধ্যে যুবদল নেতা বেলাল হোসেন সুমনের নামও ছিল।

নেতার মন্তব্য ও পূর্বের বহিষ্কার

এই বিষয়ে যুবদল নেতা বেলাল হোসেন সুমন বলেন, “আমাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল, সেখানে বহিষ্কারাদেশ প্রত্যাহারও তারাই করতে পারেন, অন্য কেউ নয়। আমি দলের নিবেদিত কর্মী দলের জন্য কাজ করে যাচ্ছি, ষড়যন্ত্র করে আমার জনপ্রিয়তা কমানো যাবে না।”

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ আগস্ট শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে সুবর্ণচর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছিল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *