ময়মনসিংহে রেল যোগাযোগ বিচ্ছিন্ন: বলাকা ট্রেনের ইঞ্জিনে আগুন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার।ছবি: সংগৃহীত

ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে শম্ভুগঞ্জ ও বিসকা স্টেশনের মাঝামাঝি এলাকায় ঘটনাটি ঘটে। এতে ময়মনসিংহের সঙ্গে নেত্রকোনা ও ভৈরব রেলপথের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনে আগুন লাগার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

যেভাবে আগুন ও যোগাযোগ বিচ্ছিন্ন

ওসি আকতার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া-ঝানজাইলগামী বলাকা কমিউটার ট্রেনটি ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গিয়ে শম্ভুগঞ্জ ও বিসকা মাঝামাঝি এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

“এতে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে প্রচুর কালো ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছিল। পরে ট্রেন থামিয়ে চালক, পরিচালক ও রেলওয়ে কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।”

তবে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনায় ময়মনসিংহের সঙ্গে নেত্রকোনা ও ভৈরব রেলপথের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

দুপুর ১২টার দিকে ওসি আকতার হোসেন জানান, এখনো উদ্ধারকাজ শুরু হয়নি। উদ্ধারকারী ইঞ্জিন আসছে। নতুন ইঞ্জিন লাগানোর পর ট্রেনটি গন্তব্যে ছেড়ে যাবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *