ব্রাজিল দল থেকে বাদ পড়ার কারণ চোট নয়, দাবি নেইমারের

খেলা ডেস্ক

আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০: ৪৯ 

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ দুটি ম্যাচ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল। এই ম্যাচ দুটি সামনে রেখে ২৫ আগস্ট রাতে ২৫ জনের স্কোয়াড ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সেই দল থেকে তিনি বাদ দেন তারকা ফরোয়ার্ড নেইমারকে। কারণ হিসেবে আনচেলত্তি জানান নেইমারের চোটের কথা।

দল ঘোষণার আগে নতুন করে চোটে পড়ার খবর সামনে আসায় নেইমারের বাদ পড়া নিয়ে বিশেষ কোনো আলোচনা হয়নি। কিন্তু বাদ পড়া নিয়ে নেইমারের নতুন একটি মন্তব্য উসকে দিয়েছে বিতর্ক। নেইমার জানিয়েছেন, বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত ব্রাজিল দলে তাঁর না থাকার কারণ চোট নয়।

এর আগে নেইমারকে দলে না রাখার ব্যাখ্যায় আনচেলত্তি বলেছিলেন, ‘নেইমার ছোটখাটো চোটে পড়েছে। আমাদের নেইমারকে মূল্যায়নের প্রয়োজন নেই। আমরা সবাই জানি সে কে এবং কী করতে পারে। তাকে জাতীয় দলকে যেভাবে সাহায্য করতে দেখে এসেছি আমরা, সে জন্য আমাদের তাকে সেরা অবস্থায় পেতে হবে।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *