নির্বাচন প্রস্তুতি: প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের বৈঠক

নির্বাচনকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান

বাঁ থেকে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, ঢাকা। ১ নভেম্বরছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং নির্বাচনকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

আজ শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা সাতটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা সাক্ষাৎ করেন। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানায়।

নির্বাচন ও নিরাপত্তা প্রস্তুতি

প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি গত ১৫ মাসে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান এবং আসন্ন নির্বাচন যেন নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকে, সে জন্য তিন বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

বৈঠকে নির্বাচনের জন্য সামরিক বাহিনী সব ধরনের প্রস্তুতি নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন তিন বাহিনীর প্রধানেরা। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায়:

  • ৯০ হাজার সেনাসদস্য
  • নৌবাহিনীর আড়াই হাজার সদস্য
  • বিমানবাহিনীর দেড় হাজার সদস্য মোতায়েন থাকবেন।

এছাড়া, প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে।

বৈঠকে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তিন বাহিনীর প্রধানেরা।

উপস্থিত ছিলেন যাঁরা

বৈঠকে উপস্থিত ছিলেন—

  • সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
  • নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান
  • বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *