কাঁদলেন আনোয়ারা, ৪৪ বছর পর ছোট্ট ‘বিপ্লব’ ঘরে ফিরেছে

নাজমুল হক

ঢাকা

আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৫২ 

বাবা বলে গেল, আর কোনো দিন গান কোরো না’ এই গানে পর্দায় ছিলেন আনোয়ারা ও শিশুশিল্পী মাস্টার শামিম। ‘জন্ম থেকে জ্বলছি’ সিনেমার এই গানে মাস্টার শামিম অভিনয় করেন বিপ্লব চরিত্রে। আনোয়ারার সঙ্গে মাস্টার শামিমের অভিনয় সবার মনে আজও দাগ কেটে আছে। আমজাদ হোসেনের ‘জন্ম থেকে জ্বলছি’ ছবিটি মুক্তি পায় ১৯৮১ সালে। ছবিটি মুক্তির পর আনোয়ারা ও শামিমের আর দেখা হয়নি। দীর্ঘ ৪৪ বছর, শুক্রবার বিকেলে আনোয়ারার বনশ্রীর বাসায় হাজির হন শামিম। তাঁর আগে দুজনের ফোনে কথা হয়। এত বছর পর যখন কথা বলছিলেন, কাঁদছিলেন আনোয়ারা, এপারে থাকা শামিমও চোখ মুছছিলেন। অবশেষে প্রথম আলোর মাধ্যমে দুজনের যখন দেখা হয়, তখন বাসায় আবেগঘন পরিবেশ তৈরি হয়। দুজনে কাঁদলেন, কাঁদালেন বাসায় থাকা অন্যদেরও।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *