ইটনা সরকারি কলেজে এইচএসসি ফল বিপর্যয়

ফলাফলের অবনতির কারণ জানতে চাইল কর্তৃপক্ষ, সাবেক অধ্যক্ষের ওপর দায়ভার

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা সদর ইটনা সরকারি কলেজে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম ভরাডুবি হয়েছে। কলেজটির পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৩৫.৯৭ শতাংশ

জানা যায়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক ও ব্যবসা শাখায় মোট ৩৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফল প্রকাশের পর দেখা যায়, এই দুই শাখায় মাত্র ১৪১ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।

ফলাফলের কারণ ও দায়ভার

ফলাফলের এমন ভরাডুবির কারণ জানতে চাইলে ইটনা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসলাম উদ্দিন বলেন, “পরীক্ষার সময় আমি দায়িত্বে ছিলাম না, অন্য আরেকজন অধ্যক্ষের দায়িত্বে ছিলেন। তিনি এখন অবসরে চলে গেছেন।”

তিনি আরও উল্লেখ করেন, ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীর পাঠে মনোযোগ, অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি শিক্ষকদের পাঠদানে মনোযোগী হওয়াসহ সার্বিক বিষয়াদি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কলেজের এই অপ্রত্যাশিত ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা বিরাজ করছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *