হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যে শ্রীবরদীতে বিশ্ব হাত ধোওয়া দিবস পালিত

ময়মনসিংহ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

“হাত ধোওয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের শ্রীবরদী উপজেলায় বিশ্ব হাত ধোওয়া দিবস পালিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) হাসিব -উল- আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রূহুল আলম তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মাসুমা মমতাজ, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আমির হোসেন, উপজেলা ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন, গরজড়িপা ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজুল ইসলাম

বক্তারা হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে সুস্থ থাকার ওপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে হাত ধোয়ার নায়ক হওয়ার আহ্বান জানান। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *