গৌরীপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: র‌্যালি ও সচেতনতা সভা অনুষ্ঠিত

“হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যে স্বাস্থ্য সুরক্ষার বার্তা

রায়হান উদ্দিন সরকার

বিশেষ প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “হাত ধোয়ার নায়ক হোন” (Be a Hand Washing Hero)

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা চত্বরে দিবসটির মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

র‍্যালি ও আলোচনা সভা

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপসহকারী প্রকৌশলী সালাউদ্দিন সোহেল

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন

উপস্থিত অতিথিরা বলেন, হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা সুস্থ জীবনের প্রথম ধাপ। সচেতন নাগরিক হয়ে সবাইকে হাত ধোয়ার নায়ক হতে হবে। দিবসটি উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয় এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

এছাড়াও অনুষ্ঠানে গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেলাল উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল হালিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *