৯ম বর্ষপূর্তিতে নবজাগরণের স্বেচ্ছাসেবী মিলনমেলা

নবজাগরণ প্রতিষ্ঠার ৯ম বর্ষপূর্তি ও ১০ম বর্ষে পদার্পন উপলক্ষে দেশব্যাপী স্বেচ্ছাসেবী মিলনমেলা ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।ছবি।
স্টাফ রিপোর্টার : নবজাগরণ প্রতিষ্ঠার ৯ম বর্ষপূর্তি ও ১০ম বর্ষে পদার্পন উপলক্ষে দেশব্যাপী স্বেচ্ছাসেবী মিলনমেলা ১০ অক্টোবর শুক্রবার ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী মিলনমেলায় আয়োজিত অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন নবজাগরণ কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ নাদিম মাহমুদ কালকিনি ব্লাড ডোনেশনের প্রতিনিধি ইমানুর ইসলাম হিমান, সিরামিক্স ব্লাড সোসাইটির প্রতিনিধি মারুফ আহমেদ, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিনিধি মানসুর আহমেদ আবীর, নবজাগরণ ব্লাড ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশ ত্রিশাল পৌর শাখার প্রতিনিধি খাদেমুল, এসো অসহায় দরিদ্রের পাশে দাঁড়াই ব্লাড সোসাইটির প্রতিনিধি আবু নাঈম, রক্তযোদ্ধা ময়মনসিংহের প্রতিনিধি মোঃ মোমিন, রোমডো কলেজ ময়মনসিংহের প্রতিনিধি, হাফেজ মেহেদী হাসান মাহফুজ, ময়মনসিংহ সদরের প্রতিনিধি শেখ তৌহিদুল ইসলাম লিংকন, সত্য ছায়া সামাজিক সংগঠনের প্রতিনিধি নুসরাত জাহান রুমানা প্রমূখ বক্তব্য রাখেন । অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নবজাগরণ ব্লাড ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাজহারুল ইসলাম ফরহাদ।অনুষ্ঠানের সর্বশেষে বিভিন্ন এলাকা থেকে সেবামূলক কাজের অবদান স্বরূপ স্বেচ্ছাসেবকদের হাতে ক্রেস তুলে দেন নেতৃবৃন্দ।
