জুলাই যোদ্ধাকে আহত করার প্রতিবাদে মাসকান্দা টার্মিনালে ধর্মঘট

জুলাই যোদ্ধাকে আহত করার প্রতিবাদ ও জুলাই অভ্যুত্থানে শহীদ সাগর হত্যা মামলার এজাহারভুক্ত আসামী আমিনুল হক শামীমের মালিকানাধীন সকল পরিবহন বন্ধসহ গ্রেফতার দাবীতে অবস্থান ধর্মঘট পালন।ছবি।
স্টাফ রিপোর্টার :-জুলাই যোদ্ধাকে আহত করার প্রতিবাদ ও জুলাই অভ্যুত্থানে শহীদ সাগর হত্যা মামলার এজাহারভুক্ত আসামী আমিনুল হক শামীমের মালিকানাধীন সকল পরিবহন বন্ধসহ গ্রেফতার দাবীতে অবস্থান ধর্মঘট পালনকরে ময়মনসিংহ মাসকান্দা বাস টার্মিনালে। জুলাই অভ্যুত্থানের বীর যোদ্ধাগনের ব্যানারে শনিবার রাত থেকে এ অবস্থান ধর্মঘট চলে। এই অবস্থান ধর্মঘটকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে ময়মনসিংহ থেকে ঢাকাগামী ইউনাইটেড বাস চলাচল বন্ধ ছিল । অবস্থান ধর্মঘট পালনকালে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা এনসিপি’র সাংগঠনিক সম্পাদক মোকাররম আদনান, আহত জুলাই যুদ্ধা আবু রায়হান, ময়মনসিংহ জেলা এনসিপি’র সাংগঠক মো. মোজাম্মেল হক, ময়মনসিংহ জেলা এনসিপি’র সম্মনয়ক কমিটির সদস্য এডভোকেট এটিএম মাহবুব উল আলম, শহীদ সাগরের পিতা মো.আসাদুজ্জামান আসাদ, আহত জুলাই যুদ্ধা সিরাজুল ইসলাম, এনসিপির মাসুদ রানা, তামিম সহ অনেকেই।
