রূপালী ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির দশম বর্ষপূর্তি সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার।

ফাইল ছবি।
রূপালী ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির দশম বর্ষপূর্তি সম্মেলন-২০২৫ গত ২৮ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলন ব্যাংকের বিভাগীয় কার্যালয় ময়মনসিংহের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে রূপালী ব্যাংকের বিভাগীয় প্রধান জনাব ইকবাল হোসেন খাঁ (জিএম মহোদয়) এবং স্থানীয় প্রতিনিধিবৃন্দ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের শেষে সমিতির সভাপতি জনাব জি এ আনছারী মহোদয়ের সমাপনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। সম্মেলনে আগত সকল সদস্যের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও আপ্যায়নের সুন্দর ব্যবস্থা ছিল এবং উপস্থিত সকলেই আনন্দের সাথে অনুষ্ঠানটি উপভোগ করেন।
