​জামায়াতে ইসলামীর সমালোচনা করে ভোট না দেওয়ার আহ্বান হেফাজত আমিরের

রাজনীতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।

চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। আজ সন্ধ্যায়ছবি: ভিডিও থেকে নেওয়া

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী আবারও জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করেছেন। আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখা আয়োজিত শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সমালোচনা করেন।

​নির্বাচন ও ইসলাম বিষয়ে মন্তব্য

​হেফাজত আমির আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানান।

​তিনি বলেন, “কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে, সামনের নির্বাচনে ভোট দেওয়া যাবে না।” তিনি আরও প্রশ্ন তোলেন, “যারা পূজা আর রোজা একই বলে, এগুলো কি ইসলাম।”

​আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, নবী ও রাসুলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে, তাহলে দুনিয়া ও আখিরাত ঠিক থাকবে। তিনি সাহাবা কেরামদেরকে সত্যের মাপকাঠি হিসেবে উল্লেখ করে বলেন, তাঁদের দেখানো রাস্তাই সোজা রাস্তা।

​তবে, জামায়াতে ইসলামীকে নিয়ে হেফাজত আমিরের এই বক্তব্যের বিষয়ে চট্টগ্রাম নগর জামায়াতে ইসলামীর তিনজন দায়িত্বশীল নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *