হালুয়াঘাটে  পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিকী ছবি।

মুহাম্মদ আব্দুর রাজ্জাক হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা ॥

ময়মনসিংহের হালুয়াঘাটের কৈচাপুর ও ভুবনকুড়া ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার  বিকালে দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো হালুয়াঘাট  উপজেলার কৈচাপুর ইউনিয়নের জুকাবিলা কান্দা গ্রামের শরাফদ্দিনের ছেলে হক মিয়া (৭)ও সদর ইউনিয়নে আকনপাড়া  গ্রামের বাবুল মিয়ার মেয়ে মোছাঃ বাকিয়া আক্তার( ১০)।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, হক মিয়া  কৈচাপুর ভোট বাজার পুকুরের পাশে খেলা করতে গিয়ে পানিতে পড়ে মারা যায়  এবং সে স্থানীয় একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীতে  পড়ত।মোছাঃ বাকিয়া আক্তার ( ১০)তার খালার বাড়ী ভুবনকুড়া বেড়াইতে গেলে দুপুর ১ টার দিকে বাড়ী থেকে বের হলে তার পর আর পাওয়া যায় না। দুপুর ২ টার দিকে বাড়ীর পাশে পুকুরে পানিতে ভাসতে দেখে প্রতিবেশীরাখবর দিলে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত বলিয়া ঘোষনা করেন।হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম হারুন  বলেন, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তাস্তর করা হয়েছে। এ ঘটনায় থানায়  অপমৃত্যুর মামলা হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *