দুর্গাপূজায় আরেক উৎসব কটিয়াদীর ঢাকের হাট

ছবি:কিশোরগঞ্জের কটিয়াদী বাজার এলাকায় ঢাকের হাট জমে উঠেছে। চলবে ষষ্ঠীর গভীর রাত পর্যন্ত। হাটে বাদন দক্ষতা প্রদর্শন করছে একটি বাদকদল। শনিবার দুপুরে তোলা।

কটিয়াদী প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্গাপূজা সামনে রেখে বসেছে প্রায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী ‘ঢাকের হাট’। এটি কোনো বাদ্যযন্ত্র কেনাবেচার হাট নয়, বরং পূজা মণ্ডপের জন্য বাদকদল ভাড়া করার এক অনন্য আয়োজন।
​শনিবার কটিয়াদী বাজারে দেশের বিভিন্ন জেলা—যেমন বিক্রমপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদীসহ ১০টিরও বেশি অঞ্চল থেকে শত শত বাদক ঢাক, ঢোল, সানাই, কাঁসিসহ নানা বাদ্যযন্ত্র নিয়ে হাজির হন। তারা নিজেদের দক্ষতা প্রমাণ করতে বাজনার প্রতিযোগিতায় মাতেন। পূজার আয়োজকরা সেই বাজনা শুনে, দরদাম করে পছন্দের দলকে contratc করেন। এ বছর একজন ঢাকির পারিশ্রমিক ১৪-১৫ হাজার টাকা এবং বড় দলের ক্ষেত্রে তা ৫০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত উঠছে।


​ষোড়শ শতকে রাজা নবরঙ্গ রায়ের আমলে শুরু হওয়া এই হাটের তত্ত্বাবধানে এখন রয়েছে স্থানীয় সংগঠন ‘শ্রী মা সংঘ’। তবে বাদকদের অভিযোগ, এই ঐতিহ্যবাহী হাটে নেই কোনো নির্দিষ্ট জায়গা, শৌচাগার বা বৃষ্টির সময় আশ্রয় নেওয়ার মতো সুব্যবস্থা। অবহেলায় ঐতিহ্য মরে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। এতকিছুর পরেও পূর্বপুরুষের পেশা আর ঐতিহ্যের টানে প্রতি বছরই তারা এই হাটে ছুটে আসেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *