পি আর পদ্ধতিতে নির্বাচন জামায়াত ও ইসলামী আন্দোলনেরও কাম্য নয়:প্রিন্স

প্রকাশ:২৭ সেপ্টেম্বর, ২০২৫

হালুয়াঘাট বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি ও সংবাদ:আব্দুর রাজ্জাক

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন , পিআর পদ্ধতিতে নির্বাচন জামায়াত , ইসলামী আন্দোলনও মনে প্রাণে চায় না। পিআর নিয়ে তারা অস্থিতিশীলতা ও নৈরাজ্য এবং রাজনৈতিক বিভাজন সৃষ্টি করে আসন্ন নির্বাচনকে বিলম্বিত ও অনিশ্চিত করতে চায়। পিআর এ জনগণের সমর্থন নাই। কিন্তু জনগণ নির্বাচনে নেমে গেছে , গ্রাম-শহরে বিএনপির পক্ষে ভোটারদের জোয়ার সৃষ্টি হয়েছে । জনগণ ভোট দেয়ার জন্য মুখিয়ে আছে।

শুক্রবার সন্ধ্যায় হালুয়াঘাটের বিড়ইডাকুনী বনপাড়ায় পৌর ১ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে এমরান সালেহ প্রিন্স বলেন , জমায়াত ও ইসলামী আন্দোলনের ঐক্য দেশের জন্য শুভ নয়। তারা দেশকে অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়। তিনি বলেন , পীর সাহেব কিছুদিন আগেই হাতপাখা দিয়ে হাসিনাকে বাতাস করেছে , এখন হাসিনা বিরোধী বড় বড় কথা বলে জনগণকে বোকা বানাতে চায় ।এই পীর জামায়াত কে বিষ আখ্যা দিয়ে বলেছিলেন জামায়াতের বিষ যেখানে লাগবে তা ধ্বংস হয়ে যাবে , কমিউনিস্টরা ক্ষমতায় গেলেও ইসলাম কায়েম হবে , জামায়াত ক্ষমতায় গেলে ইসলাম কায়েমের সম্ভাবনা নস্যাৎ হয়ে যাবে । আবার এই জামায়তের নেতারা একসময় পীরের দলকে ভারতের দালাল আখ্যায়িত করেছিলো ।

এখন এই পীর দল ও জামায়ত ঐক্য করে নাকি ইসলাম করে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত দেশ চায়। অথচ এই জামায়াতের নেতা ভারতীয় অনুকম্পা ও সমর্থন পেতে তাদেরকে বলছেন, জামায়াত ক্ষমতায় গেলে ইসলামী শরিয়াহ আইন হবে না। আবার তারা ইসলামপ্রিয় জনগণকে ইসলামী শরিয়াহ আইন মোতাবেক দেশ চালানোর কথা বলে জনগণকে বিভ্রান্ত ও প্রতারিত করছে। ধানের শীষের পক্ষে ভোট চেয়ে মুহুর্মুহু স্লোগানের মুখে তিনি উপস্থিত জনগণ ও নেতাকর্মীদেরকে বলেন, ধানের শীষের পক্ষে পাড়া মহল্লায় শুধু স্লোগান দিলেই হবে না, ঘরে ঘরে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে আগামী দিনে জনকল্যাণে ধানের শীষের সরকারের পরিকল্পনা মা, বোনসহ সকল শ্রেণী পেশা ও বয়স নির্বিশেষে জনসাধারণের কাছে যথাযথ ভাবে তুলে ধরারও আহবান জানান।

তিনি বলেন আগামী বিএনপি সরকার দেশে গণতন্ত্র ও আইনের শাসনের পাশাপাশি দেড় বছরে এক কোটি বেকারের কর্মসংস্থান , ফ্যামিলি কার্ডের মাধ্যমে অসচ্ছল পরিবারকে রেশনিং এর আওতায় আনা , শিক্ষিত বেকারদের এক বছরের জন্য বেকার ভাতা , অসচ্ছল কৃষকদেরকে একটি ফসলের উৎপাদন খরচ প্রদান , সকলের জন্য স্বাস্থ্য কর্মসূচীর অওতায় অসচ্ছল নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহসহ জনকল্যাণে যুগান্তকারী পরিকল্পনা বাস্তবায়ণ করবে।

এসব কর্মসূচী জনগণের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে “ ডোর টু ডোর “ কর্মসূচী আসছে। তিনি বলেন , তারেক রহমান নতুন বাংলাদেশ গড়তে দেশ প্রেমিক কাফেলার নেতা । আসুন, বাংলাদেশ পন্থীরা ঐক্যবদ্ধ হয়ে দেশ প্রেমিক কাফেলা জোড়দার করি এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তুলি ।

হালুয়াঘাট পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর আলম বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ইসহাক আলী মাষ্টার, হুমায়ূন কবীর, মনিরুজ্জামান স্বাধীন ,সিদ্দিক মোল্লা, হামিদুর রহমান, তাজিকুল ইসলাম, অনোয়ার হোসেন, মখলেসুর রহমান, যুব দল নেতা আসাদুজ্জামান আসিফ, উপজেলা শ্রমিক দলের সভাপতি অব্দুল গনি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান সুজন , পৌর ছাত্র দলের আহবায়ক নূরে আলম জনি , সদস্য সচিব তাজবির হোসেন অন্তর, ওয়ার্ড বিএনপি নেতা সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম আযাদ, ইয়াসিনুল হক জুয়েল ,আকলিমা খাতুন, রোজিনা খাতুন, সাবিনা ইয়াসমিন প্র্রমুখ বক্তব্য রাখেন। সম্মেলনে বিপুল সংখ্যক মহিলা উপস্থিতি সকলের নজর কাড়ে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *