এশিয়া কাপে টিকে থাকার লড়াই, শ্রীলঙ্কাকে হারানো পাকিস্তানের জন্য কঠিন

খেলা ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ০৯

পাকিস্তান ক্রিকেট দলএক্স/পিসিবি

এশিয়া কাপে পাকিস্তানের লড়াইটা অনেকটা টিকে থাকারই। আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে আজ যদি তারা হেরে যায়, তাহলে তাদের ফাইনাল ভাগ্য আর নিজেদের হাতে থাকবে না। তখন নানা কঠিন সমীকরণের ওপর নির্ভর করতে হবে।

​সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। পাকিস্তান হেরেছে ভারতের বিপক্ষে, আর শ্রীলঙ্কা তুলনামূলক সহজ প্রতিপক্ষ বাংলাদেশের কাছে হেরেছে। তা সত্ত্বেও, শ্রীলঙ্কাকে হারানো পাকিস্তানের জন্য আজ একটু কঠিনই হবে।

সাম্প্রতিক ফর্ম

​পাকিস্তান ও শ্রীলঙ্কা টি-টোয়েন্টিতে সর্বশেষ মুখোমুখি হয়েছে তিন বছরেরও বেশি সময় আগে। ২০২২ সালের এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে দুই দল খেলেছিল, যেখানে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা। সেই টুর্নামেন্টও সংযুক্ত আরব আমিরাতেই হয়েছিল।

এশিয়া কাপে আজ মুখোমুখি পাকিস্তান ও শ্রীলঙ্কা। ছবিটা ২০২২ টি–টোয়েন্টি এশিয়া কাপের।
এএফপি

সাম্প্রতিক ফর্ম

​পাকিস্তান ও শ্রীলঙ্কা টি-টোয়েন্টিতে সর্বশেষ মুখোমুখি হয়েছে তিন বছরেরও বেশি সময় আগে। ২০২২ সালের এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে দুই দল খেলেছিল, যেখানে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা। সেই টুর্নামেন্টও সংযুক্ত আরব আমিরাতেই হয়েছিল।

​সেই ফাইনালের আগে দুই দলের সর্বশেষ চারটি টি-টোয়েন্টি ম্যাচেও জিতেছিল শ্রীলঙ্কা। পাকিস্তান সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি জিতেছিল ২০১৯ সালের অক্টোবরে। সেই দলের বেশির ভাগ ক্রিকেটারই এখন পাকিস্তান দলে নেই। ফখর জামান, ফাহিম আশরাফ, হাসান আলী ছাড়া এশিয়া কাপে পাকিস্তান দলের কোনো ক্রিকেটারই শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টিতে হারানোর স্বাদ পায়নি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *