জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

প্রকাশ:২৩শে সেপ্টেম্বর, ২০২৫,সময়:০৭:০৮

ছবি:ফুলপুর উপজেলার ১০ নং বওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুব আলম (ডালিম) এর হাতে ইউনিয়ন পরিষদে জুলাই’২০২৪-জুন’২০২৫ মাসে গ্রাম আদালতের মাধ্যমে মামলা গ্রহণ ও নিষ্পত্তি স্বরূপ ১ম স্থান অর্জন করায় ক্রেস্ট এবং সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।

জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা জেলা ময়মনসিংহ প্রশাসকের সম্মেলন কক্ষে ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায়র প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। স্থানীয় সরকার ময়মনসিংহের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) লুৎফুন নাহার এর সভাপতিত্বে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ – ৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএনডিপি প্রজেক্ট এনালিস্ট সুমন চাকমা, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) (এডিভিসি) প্রকল্প ডিস্ট্রক ম্যানেজার আব্দুল্লাহ আল মুজাহিদ , যুব উন্নয়ন অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের উপ পরিচালক হারুন অর রশিদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাজনীন নাহার, ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম প্রিন্স সহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা চেয়ারম্যান/ মেম্বারগণ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *