ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড চালু,৩৯ রোগী ভর্তি

স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ

প্রকাশ:২৩শে সেপ্টেম্বর ২০২৫,সময়: সন্ধ্যা০৬:২১

ময়মনসিংহ অঞ্চলে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আক্রান্ত ডেঙ্গু রোগীর প্রয়োজনীয় চিকিৎসার লক্ষ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে। প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫জন নতুন রোগী ভর্তি হচ্ছেন ডেঙ্গু ওয়ার্ডে। আক্রান্তদের বেশির ভাগই ঢাকায় অবস্থান বা যাতায়াতের হিস্ট্রি রয়েছে। মমেক হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে হাসপাতালে স্থাপিত ডেঙ্গু ওয়ার্ডে ৩৯ জন রোগী ভর্তি রয়েছে। এরমধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ৬ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২২ জন।

মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনুদ্দিন খান জানান, ডেঙ্গু রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের জন্য হাসপাতালের প্রশাসনিক ভবনের চারতলায় ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড চালুর পাশাপাশি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ভর্তিকৃত রোগীদের সার্বক্ষণিক ফলোআপে রাখা হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেডিসিন ওয়ার্ডের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. সেলিম উদ্দিন জানান, আক্রান্তদের বেশির ভাগ জ্বর, বমি, শরীর ব্যথা, পাতলা পায়খানাসহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন। ভর্তিকৃতদের মধ্যে বর্তমানে কোনো জটিল রোগী নেই। তবে ডেঙ্গু শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। দেরি করে হাসপাতালে আসলে জটিলতা বাড়তে পারে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *