প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর: ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেল
বাসস
ঢাকা
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৪১

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য সুখবর। তাদের চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেল প্রদানের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। গত ৯ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় শাখা-২ এর যুগ্মসচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মনে করে, এই উচ্চতর স্কেল প্রদানের সিদ্ধান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মনোবল বাড়াতে এবং তাদের পেশাগত জীবনকে আরও উন্নত করতে সাহায্য করবে। এটি শিক্ষকদের দীর্ঘদিনের একটি দাবি ছিল, যা এখন বাস্তবায়নের পথে।
