যুক্তরাষ্ট্রে খেলাধুলায় অতিধনীদের বিনিয়োগ বাড়ছে, কমছে স্টার্টআপে
বাণিজ্য ডেস্ক

খেলাধুলায় মার্কিন ধনীদের বিনিয়োগ বাড়ছে। ছবি: রয়টার্স
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০: ৩৭
যুক্তরাষ্ট্রে অতিধনী পরিবার ও তাদের বিনিয়োগ সংস্থাগুলো স্টার্টআপ খাতে বিনিয়োগ কমাচ্ছে। তবে তারা দিন দিন খেলাধুলায় বিনিয়োগের দিকে ঝুঁকছে। গোল্ডম্যান স্যাক্সের নতুন এক সমীক্ষায় এমন তথ্যই উঠে এসেছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ পারিবারিক ব্যবসা ইতিমধ্যেই খেলাধুলা কিংবা টিকিট বিক্রি ও স্টেডিয়ামের মতো খাতে বিনিয়োগ করেছে। আরও এক-চতুর্থাংশ ভবিষ্যতে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছে।
কেন খেলাধুলায় এই আগ্রহ?
গোল্ডম্যান স্যাক্সের সমীক্ষায় দেখা গেছে, বিনিয়োগকারীরা পুরুষদের মেজর লিগে সবচেয়ে বেশি আগ্রহী। ৭১ শতাংশ অতিধনী পরিবার এই খাতে আগ্রহী বা ইতিমধ্যেই বিনিয়োগ করেছে। সম্প্রতি সে দেশে খেলাধুলা-সংক্রান্ত বেশ কয়েকটি বড় চুক্তি হয়েছে:
- প্রয়াত ধনকুবের ডেভিড কচের স্ত্রী জুলিয়া কচ যুক্তরাষ্ট্রের পেশাদার ফুটবল লিগ এনএফএল-এর দল নিউইয়র্ক জায়ান্টসের শেয়ার কিনেছেন।
- বিলিয়নিয়ার মার্ক ওয়াল্টার ১ হাজার কোটি ডলারের বিনিময়ে এনবিএ দল লস অ্যাঞ্জেলেস লেকারসের বিপুলসংখ্যক শেয়ার কিনেছেন।
- ভেঞ্চার ক্যাপিটালিস্ট বিনোদ খোসলার পরিবারসহ তিনটি পরিবার সান ফ্রান্সিসকো ফোর্টিনাইনার্স দলের ৬ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে।

খেলাধুলায় মার্কিন ধনীদের বিনিয়োগ বাড়ছে। ছবি: রয়টার্স

